শান্তিগঞ্জে চুরির ২৪ ঘন্টার মধ্যে ৭টি ল্যাপটপ উদ্ধার, গ্রেপ্তার ২
সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের শান্তিগঞ্জ থানা পুলিশ ও জগন্নাথপুর সার্কেলের যৌথ অভিযানে ইমদাদুল হক উচ্চ বিদ্যালয় থেকে চুরি হওয়া ৭টি ল্যাপটপ উদ্ধার ও ২জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের ব্রাহ্মণগাঁও গ্রামের মৃত আব্দুল রশিদের ছেলে মহিনুর ইসলাম অনিক (২৫) ও বীরগাঁও গ্রামের জাহান নুরের ছেলে জামিল আহমেদ (২৩)। গ্রেফতারকৃত মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সুনামগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে।
শান্তিগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের বীরগাঁও ইমদাদুল হক উচ্চ বিদ্যালয়ের ল্যাব রুমের তালা ভেঙ্গে গত বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারী) চোর চক্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যের ৭টি ল্যাপটপ চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজ মিয়া বাদী হয়ে অজ্ঞাতনামা চোর চক্রের বিরুদ্ধে রবিবার (১২ ফেব্রুয়ারি) শান্তিগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলা নং-০৫।
মামলা দায়েরের ২৪ ঘন্টার মধ্যে জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর ও শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জ খালেদ চৌধুরীর নেতৃত্বে পৃথক দুইদল পুলিশ অভিযান পরিচালনা করে চোর চক্রের ২ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার সুভাশীষ ধর জানান, পুলিশের দুটি অভিযানে উচ্চ বিদ্যালয় থেকে চুরি হওয়া ৭টি ল্যাপটপ উদ্ধার ও ২জনকে গ্রেফতার করা হয়েছে এবং গ্রেফতারকৃত আসামীদের সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনার সথে জড়িত অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
Related News
দিরাইয়ে টিনের চালে ষাঁড়, কৌতূহল উঠলো কিভাবে?
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের দিরাইয়ে পথ হারিয়ে একটি ষাঁড় দোকানের টিনের চালে উঠে আটকা পড়ারRead More
লাফার্জহোলসিমের উদ্যোগে ছাতকে মৎস্য চাষীদের নিয়ে কর্মশালা অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: স্থানীয় মৎস্যজীবীদের জ্ঞান ও বাস্তবমুখী দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘টেকসই মৎস্য ব্যবস্থাপনা’ শীর্ষকRead More



Comments are Closed