Main Menu

সোমবার সিলেটের যেসব এলকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের কাজের জন্য সিলেট মহানগরের কয়েকটি স্থানে সোমবার (১৩ ফেব্রুয়ারি) সকাল থেকে বিকাল পর্যন্ত টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ-১ এর নির্বাহী প্রকৌশলী এক বিজ্ঞপ্তিতে রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়- সোমবার সকাল ৭টা থেকে বিকাল ৫টা পর্যন্ত মহানগরের কাজীটুলা, মক্তবগলি, কাহের মিয়ার গলি, চাষনী পীর মাজার, গোয়াইটুলা, হাজারীবাগ আ/এ, হোসনাবাদ আ/এ, সৈয়দপুর, শাহী ঈদগাহ্ ও টিবিগেইট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

Share





Related News

Comments are Closed