গোলাপগঞ্জে ট্রাক চাপায় দুই অটোরিকশা যাত্রী নিহত
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুই অটোরিকশা যাত্রী নিহত হয়েছে। এঘটনায় আহত হয়েছে আরও ৩ জন।
রবিবার (১২ ফেব্রুয়ারি) বিকেলে গোলাপগঞ্জের হাজিপুর এলাকায় এ ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম।
তিনি জানান, রবিবার বিকেল সাড়ে ৪টার দিকে বিয়ানীবাজার থেকে সিলেটগামী সিএনজিচালিত অটোরিকশাটির বিপরীতমুখী একটি ট্রাকের (ঢাকা মেট্রো ট- ১৪-১৬৮০) সাথে সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই অটোরিকশার একজন নারী ও একজন পুরুষ যাত্রী নিহত হন। ট্রাক চাপায় অটোরিকশাটি দুমড়ে মুচড়ে গেছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।
নিহতরা হলেন, বিয়ানীবাজার উপজেলার মাটিকাটা গ্রামের সিরাজ মিয়ার স্ত্রী জেবু বেগম (৪৫) ও তার ছেলে নুরুল ইসলাম সাজিদ (২৫)। বর্তমানে তারা সিলেটের আখালিয়ায় বসবাস করছেন। অটোরিকশাটিতে মোট ৫ জন যাত্রী ছিলেন।
আহত ৩ জনকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানা যায়। তবে তাদের পরিচয় জানা যায়নি।
ঘাতক ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশাটি পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। ট্রাক চালক ও হেল্পার পালিয়ে গেছে।
এঘটনায় রাস্তায় দীর্ঘ যানজট লেগে যায়। পরে পুলিশ এসে প্রায় দুইঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক করে।
Related News
কোম্পানীগঞ্জে বৃদ্ধ খুন, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলারRead More
ওসমানীনগরে ‘প্রেমিকার বাবার ছুরিকাঘাতে’ প্রেমিক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ভাতিজির সাথে প্রেমের জেরে সাইফুর রহমান (২৪) নামের এক যুবকRead More



Comments are Closed