জকিগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেলো একজনের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে আল্লামা আব্দুল লতিফ রাহ.-এর বাড়ির পুকুরের পানিতে ডুবে মারা গেছেন এক ব্যক্তি।
রবিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
নিহত খছরু মিয়ার (৪০) বাড়ি সিলেটের বিশ্বনাথ উপজেলার লালাবাজার এলাকার বেতসান্দি গ্রামে। তিনি ওই গ্রামের মাস্টার সামছুদ্দিনের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।
তিনি জানান- খছরু মিয়া কিছুটা মানসিক ভারসাম্যহীন। তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা তাকে নিয়ে আজ (রোববার) সিলেটের বিভিন্ন মাজার জিয়ারতে বের হন। বিকেলের দিকে আল্লামা ফুলতলির মাজার জিয়ারতের উদ্দেশে তাঁর বাড়িতেও যান। পরে সন্ধ্যার দিকে খছরু মিয়া ছাহেব বাড়ির পুকুরে গোসল করতে নামেন। এসময় তিনি মাঝপুকুরে গেলে হঠাৎ ডুবে যান। তবে তিনি সাতার জানতেন।
Related News
ওসমানীনগরে জমি নিয়ে বিরোধে কুপিয়ে খুন, গ্রেফতার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগরে ‘আতিক মিয়া’ হত্যা মামলার পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে স্পেশালRead More
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More



Comments are Closed