সালমান শাহ’র মৃত্যু নিয়ে সিরিজের বিরুদ্ধে সিলেটে জিডি
বিনোদন ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র সালমান শাহর মৃত্যু রহস্য নিয়ে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য তানিম রহমান অংশু নির্মিতব্য ওয়েব সিরিজ ‘বুকের ভেতর আগুন’ নির্মাণ বন্ধ চেয়ে থানায় জিডি করেছেন সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম।
বুধবার (৮ ফেব্রুয়ারি) সিলেট কোতোয়ালি মডেল থানায় তিনি এ জিডি করেন।
জিডিতে তিনি বলেন, আমার ভাগ্নে সালমান শাহকে মৃত অবস্থায় তার বাসায় পাওয়া যায়। তার মৃত্যু রহস্য নিয়ে মামলা এখনো চলমান রয়েছে। এর মধ্যেই ভারতীয় ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের জন্য তানিম রহমান অংশু ওয়েব সিরিজ ‘বুকের ভেতর আগুন’ নির্মাণ করছেন, যা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মিডিয়ায় প্রচার করা হচ্ছে।
জিডিতে আরও বলা হয়, যেহেতু সালমান শাহ’র মৃত্যু রহস্য নিয়ে মামলা চলমান, সেহেতু এ ধরনের ওয়েব সিরিজ তৈরির বিরুদ্ধে আমি লিগ্যাল নোটিশ প্রেরণ করেছি। তার রহস্যজনক মৃত্যুকে একটি মহল ভিন্নভাবে প্রবাহিত করার উদ্দেশে আত্মহত্যা বলে প্রচার করছে।
এ বিষয়ে সালমান শাহ’র মা নীলা চৌধুরী যুক্তরাজ্য থেকে ফোনে জানান, তিনি ‘বুকের ভেতর আগুন’ ওয়েব সিরিজটি নির্মাণ বন্ধ চান। সালমান শাহ’র মৃত্যু রহস্য নিয়ে একটি ওয়েব সিরিজ নির্মাণ হচ্ছে এমন খবর পাওয়ার পর থেকেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। এ ওয়েব সিরিজ নির্মাণ পুরো ঘটনাকে ভিন্ন খাতে নিতে করা হচ্ছে বলে তিনি মনে করেন।
সরকারের কাছে নীলা চৌধুরী অনুরোধ জানান, এ ঘটনার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত যেন ওয়েব সিরিজটি নির্মাণ না হয়।
এর আগে গত ৬ ফেব্রুয়ারি ওয়েব সিরিজ ‘বুকের ভেতর আগুন’ নির্মাণ বন্ধের দাবিতে সালমান শাহ’র মামা আলমগীর কুমকুম সিলেট জজকোর্টের আইনজীবী মোহাম্মদ মইনুল ইসলামের মাধ্যমে নির্মাতা অংশুকে একটি লিগ্যাল নোটিশ পাঠান।
Related News
এমসি কলেজে ফিল্ম অ্যান্ড ফটোগ্রাফি সোসাইটি’র যাত্রা শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান মুরারি চাঁদ কলেজে (এমসি কলেজ) আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করতেRead More
নায়ক সালমান শাহর ৩০তম মৃত্যুবার্ষিকী আজ
বিনোদন ডেস্ক: ঢাকাই চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে আলোচিত ও জনপ্রিয় নায়কদের একজন সালমান শাহ। অল্প সময়েরRead More



Comments are Closed