পর্তুগালে সড়ক দুর্ঘটনায় নিহত ছাতকের যুবক
প্রবাস ডেস্ক: পর্তুগালের লিসবন এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন বাংলাদেশি যুবক মমিন আহমদ।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) লিসবন এলাকায় ইলেক্ট্রিক বাইকযোগে খাবার ডেলিভারি দিতে গিয়ে বিপরীতমুখী একটি প্রাইভেটকারের সাথে ধাক্কা লাগলে গুরুতর আহত হন মমিন। পরে হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান তিনি। বর্তমানে তার মরদেহ হাসপাতালে রয়েছে।
নিহত মমিন আহমদ সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের মাধবপুর গ্রামের বাসিন্দা।
মমিন আহমদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার স্বজন সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল কাদির তালুকদার।
« সালমান শাহ’র মৃত্যু নিয়ে সিরিজের বিরুদ্ধে সিলেটে জিডি (Previous News)
(Next News) তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্প, নিহত বেড়ে ১৯ হাজার ৩৩২ »
Related News
জেদ্দায় মিসাইল আতঙ্কে সিঁড়ি থেকে পড়ে নরসিংদীর যুবকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের জেদ্দায় মিসাইল আতঙ্কে ছাদ থেকে তাড়াহুড়ো করে সিঁড়ি বেয়ে নামারRead More
সৌদিতে রান্না নিয়ে ঝগড়া, সিলেটের এক প্রবাসী খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবের রাজধানী রিয়াদে রুমমেটের সঙ্গে রান্না নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সিলেটেরRead More



Comments are Closed