নেপালকে হারিয়ে শুভসূচনা বাংলাদেশের
স্পোর্টস ডেস্ক: নেপালকে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশের নারী ফুটবলাররা। সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে নেপালকে ৩-১ গোলে হারিয়েছে শামসুন্নাহারের দল। প্রথমার্ধে বাংলাদেশ ২-১ গোলে এগিয়ে ছিল। তবে প্রথমার্ধে আঘাত পাওয়ায় বাংলাদেশের দ্বিতীয়ার্ধে অধিনায়ক শামসুন্নাহারকে ছাড়াই খেলতে হয়।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে ম্যাচ শুরুর দ্বিতীয় মিনিটেই গোল পায় বাংলাদেশ। গোলের সূচনা করেন ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা আকলিমা। আজকে গোল দেওয়ার তালিকায় ওঠে এসেছে আকলিমা খাতুন, শামসুন্নাহার জুনিয়র ও শাহেদা আক্তার রিপা।
পরের গোলটি হয় ম্যাচের ১৩ মিনিটে। এসময় অধিনায়ক শামসুন্নাহার জুনিয়রের গোলে ব্যবধান দিগুণ করে বাংলাদেশ। শেষ সময়ে গোলটি করে শাহেদা আক্তার। ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে গোলটি করেন শাহেদা। এতে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
ম্যাচের তৃতীয় গোলটি করে নেপালের মানমায়া দামাই। নেপালের পক্ষে একমাত্র গোলটি হয় খেলার ২৪ মিনিটে কর্নার থেকে।
এদিকে, প্রথমার্ধে শামসুন্নাহার আঘাত পাওয়ায় দ্বিতীয়ার্ধে তাকে ছাড়াই নামে বাংলাদেশ। স্বাভাবিকভাবে দাঁড়াতে না পারায় তার বদলে আইরিনকে নামান কোচ।
এই জয়ে শামসুন্নাহাররা ৩ পয়েন্ট নিয়ে সাফ পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান করে। আগামী রোববার নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।
৫৩ মিনিটে ৩০ গজ দুর থেকে দুর্দান্ত এক শট নেন আফিদা। নেপালের গোলরক্ষক দারুণভাবে সেভ করেন। শামসুন্নাহারের অভাবে বাংলাদেশের আক্রমণ খানিকটা ধার হারায়। এরপরও কয়েকটি গোলের সুযোগ সৃষ্টি হয়। শেষ পর্যন্ত ইনজুরি সময়ে গোল পায় বাংলাদেশ। শাহেদা আক্তার রিপা ডান প্রান্ত থেকে দুর্দান্ত শটে গোল করেন।
নেপাল দ্বিতীয়ার্ধে সমতা আনার চেষ্টা করেছে। বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা দারুণ কয়েকটি সেভ করেছে। দুই দলের ফুটবলাররাই টার্ফে পড়ে খানিকটা আহত হয়েছেন কয়েকবার।
ম্যাচের দ্বিতীয় মিনিটেই বাংলাদেশকে লিড এনে দেন আকলিমা খাতুন। ঘরোয়া লিগে সর্বোচ্চ গোলদাতা আকলিমা সাফে বাংলাদেশের গোল সূচনা করেন। বারো মিনিট পর শামসুন্নাহার ব্যবধান দ্বিগুণ করেন। বক্সের মধ্যে দারুণভাবে বলের নিয়ন্ত্রণ নিয়ে গোল করেন।
২৪ মিনিটে খেলায় ফেরে নেপাল। সফরকারীদের আক্রমণ ক্লিয়ার করতে গিয়ে কর্ণার হয়। সেই কর্ণার থেকে গোল পায় নেপাল৷ মনমায়া দামাইয়ের নেয়া শট পোস্টের ভেতরের অংশ লেগে গোল হয়।
এক গোল পরিশোধ করে নেপাল বাংলাদেশকে চেপে ধরে। ম্যাচের ৪০ মিনিটে বাংলাদেশের গোলরক্ষক রুপনা চাকমা বক্সের সামনে এসে একটি সেভ করেন।
Related News
আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্ব চ্যাম্পিয়ন স্পেন
স্পোর্টস ডেস্ক : ফুটবলের আকাশে আবার রক্তিম সূর্যোদয়। আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপRead More
গোল বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড
স্পোর্টস ডেস্ক: আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালে অতিরিক্ত রক্ষণাত্মক ফুটবল খেলার দরুন তীব্র সমালোচনার মুখে পড়েছিল ইংল্যান্ড।Read More



Comments are Closed