ছাতকে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতকে সড়ক দূর্ঘটনায় ফাহিম আহমদ (২৪) নামের এক মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ ফেব্রয়ারী) দুপুরে সিলেট-সুনামগঞ্জ সড়কের সুহিতপুর এলাকায় সিএনজি পাম্পের কাছে এ দুর্ঘটনা ঘটে।
ফাহিম আহমদ উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের আব্দুল খালিকের পুত্র।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফাহিম মোটরসাইকেলযোগে সুনামগঞ্জ যাচ্ছিলেন। পথে সুহিতপুর সিএনজি স্টেশনের কাছে বিপরীত দিক থেকে আসা গোবিন্দগঞ্জগামী একটি সিএনজির সাথে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে পড়ে ফাহিম আহমদ গুরুতর আহত হন। তাকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় এদিন বিকেলে তার মৃত্যু হয়।
খবর পেয়ে পুলিশ দুর্ঘটনা কবলিত সিএনজি ও মোটরসাইকেলটি জব্দ করেছে।
জয়কলস হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
সুনামগঞ্জে বৃদ্ধা ও যুবকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ সদর উপজেলায় ডোবা থেকে এক বৃদ্ধা এবং শান্তিগঞ্জ উপজেলা থেকে একRead More
টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে পর্যটকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে ট্যাকেরঘাট এলাকায় হার্ট অ্যাটাক করে আশিষRead More



Comments are Closed