পাকিস্তানে যাত্রীবাহী বাস-ট্রাকের সংঘর্ষে নিহত ১৭
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে একটি টানেলের কাছে যাত্রীবাহী বাস ও দ্রুতগামী ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ অন্তত ১৭ জন নিহত হয়েছে।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) ভোরে একজন উদ্ধারকারী কর্মকর্তা বার্তা সংস্থা এপিকে এ তথ্য জানান।
খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে বলে স্থানীয় জরুরি কর্মকর্তা ও রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়।
উদ্ধারকারী কর্মকর্তা রহমত উল্লাহ বলেন, ‘আমরা সব হতাহতদের কোহাতের একটি হাসপাতালে নিয়ে এসেছি।’
টিভি ফুটেজে ধ্বংস হওয়া বাসের ছবি দেখা গেছে।
প্রদেশটির তত্ত্বাবধায়ক মুখ্যমন্ত্রী আজম খান এই মর্মান্তিক দুর্ঘটনায় গভীর দুঃখ ও শোক প্রকাশ করেছেন।
এর আগে, গত রোববার (২৯ জানুয়ারি) বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস খুঁটিতে ধাক্কা লেগে সেতু থেকে পড়ে যায়। এতে বাসটিতে আগুন ধরে যায় এবং ৪০ জন নিহত হয়।
দুর্বল সড়ক অবকাঠামো এবং ট্রাফিক আইন অমান্য করার কারণে পাকিস্তানে প্রায়ই প্রাণঘাতী দুর্ঘটনা ঘটতে দেখা যায়।
সূত্র : এপি
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed