এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে আগুন, জরুরি অবতরণ
আন্তর্জাতিক ডেস্ক: মাঝ আকাশে আগুন লেগেছে এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে। বিপদ এড়াতে ফ্লাইটটি আবু ধাবিতে ইমার্জেন্সি ল্যান্ড করানো হয়।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) এয়ার ইন্ডিয়ার এক্সপ্রেস ফ্লাইট আবু ধাবি থেকে কালিকট যাচ্ছিল। ফ্লাইটটি ওড়ার পরই ইঞ্জিনে আগুন ধরে যায়। সঙ্গে সঙ্গে আবু ধাবি বিমানবন্দরেই অবতরণ করানো হয়। ফ্লাইটে মোট ১৮৪ জন যাত্রী ছিলেন। তাদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এমন খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের ফ্লাইটটি উড়ানো শুরু করতেই যান্ত্রিক ত্রুটি দেখা যায়। ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরে যায়।
ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন এক বিবৃতিতে জানিয়েছে, এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বি৭৩৭-৮০০ এয়ারক্রাফটটির ইঞ্জিন থেকে আগুন বের হতে দেখা যায়। পরে মাঝ আকাশ থেকেই ফ্লাইটটিকে ফিরিয়ে আনা হয়।
সমুদ্রপৃষ্ঠ থেকে ফ্লাইটটি যখন এক হাজার ফুট উচ্চতায়, ওই সময়ে বিমানের একটি ইঞ্জিনে এ আগুন দেখা যায়। সঙ্গে সঙ্গেই আবু ধাবি বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করা হয়।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed