রেজিষ্ট্রারী মাঠে বিএনপির বিভাগীয় সমাবেশ শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: যুগপৎ আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আওয়ামী সন্ত্রাস, সরকারের দমন-নিপীড়ন ও নির্যাতনের বিরুদ্ধে, বিরোধী দলের গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তি এবং বিদ্যুৎ, গ্যাস ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো সহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবীতে ৪ ফেব্রয়ারী শনিবার বেলা ২টায় সিলেট রেজিষ্ট্রারী মাঠে বিভাগীয় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান। সমাবেশে জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন।
উক্ত সমাবেশে সিলেট জেলা ও মহানগর বিএনপি, সকল অঙ্গ-সগযোগী সংগঠন, জেলার সকল উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠন, মহানগরের সকল ওয়ার্ড বিএনপি এবং সকল অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্থরের নেতাকর্মী সহ সিলেটবাসীকে উপস্থিত থাকার জন্য সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী, সিলেট মহানগর বিএনপির আহবায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকী, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী ও সিলেট মহানগর বিএনপির সদস্য সচিব মিফতাহ্ সিদ্দিকী অনুরোধ জানিয়েছেন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed