Main Menu

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির দায়িত্ব হস্তান্তর

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির দায়িত্বভার নবনির্বাচিত কমিটির কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহঃস্পতিবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটি ২০২২ এর সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম এম মাহবুব আলমের সঞ্চালনায় দায়িত্বভার অনুষ্ঠান শুরু হয়। সভাপতি, সাধারণ সম্পাদক এর বক্তব্যের পাশাপাশি প্রতিবেদন উপস্থাপন করেন কোষাধক্ষ্য অধ্যাপক ড. মোঃ আবু জাফর বেপারী।

এরপর কার্যনির্বাহী কমিটি ২০২৩ এর নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোঃ শাহ আলমগীর, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ সাদ উদ্দিন মাহফুজ সহ অন্যান্য সদস্যদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্বভার হস্তান্তর করেন কার্যনির্বাহী কমিটি ২০২২ এর বিদায়ী সভাপতি অধ্যাপক ড. সৈয়দ সায়েম উদ্দিন আহম্মদ ও বিদায়ী সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এম এম মাহবুব আলম।

দায়িত্বভার গ্রহণের পর বিদায়ী কমিটির সদস্যদের উপহার প্রদান করেন নতুন দায়িত্ব নেয়া কমিটি।

উল্লেখ্য, গত ২৫ জানুয়ারী আওয়ামী লীগ ও বিএনপি পন্থী দুটি প্যানেলের মধ্যে অনুষ্ঠিত নির্বাচনে নিরঙ্কুশ জয় পান আওয়ামীলীগ পন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদ মনোনীত প্যানেল। সভাপতি নির্বাচিত হন কৃষি অর্থসংস্থান ও ব্যাংকিং বিভাগের অধ্যাপক ড. মোঃ শাহ আলমগীর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন প্রাণী পুষ্টি বিভাগের অধ্যাপক ড. মোঃ সাদ উদ্দিন মাহফুজ।

Share





Related News

Comments are Closed