বিশ্বনাথে ঋণ খেলাপি মামলায় ব্যবসায়ী গ্রেফতার
বিশ্বনাথ প্রতিনিধি : ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড কর্তৃক ঋণ খেরাপির অভিযোগে দায়েরকৃত মামলায় বিশ্বনাথ পৌর শহরের পুরান বাজারের রহমান ইলেক্সনিক্স এর সত্ত্বাধিকারী ব্যবসায়ী ময়নুর রহমানকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (১ ফেব্রুয়ারি) রাতে পৌর শহর থেকে তাকে গ্রেফতার করে থানা পুলিশ।
ময়নুর রহমানের বিরুদ্ধে প্রায় ৯০ লক্ষ টাকা ঋণ খেলাপির অভিযোগে ৬টি মামলা দায়ের করে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিশ্বনাথ শাখা। এর মধ্যে একটি মামলায় (বিশ্বনাথ সিআর-৪৮/২০২২) তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে গ্রেফতারকৃত ময়নুর রহমানকে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন থানার ডিউটি অফিসার এসআই মামুনুর রশিদ।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed