বিশ্বনাথে বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু
বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে রাতে ফুটবল খেলার জন্য বিদ্যুতের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে।
শনিবার (২৮ জানুয়ারি) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার প্রয়াগমহল গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত চম্পু দেব (২৫) বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের প্রয়াগমহল গ্রামের কালাচান দেবের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রাতের বেলা ফুটবল খেলার আয়োজন করেছিলেন প্রয়াগমহল গ্রামের তরুণ ও যুবকেরা। এ জন্য শনিবার রাত সাড়ে ৯টার দিকে বিদ্যুতের খুঁটি থেকে সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন চম্পু দেব।
আহত অবস্থায় স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী আতাউর রহমান।
Related News
জকিগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, টাকা ও স্বর্ণালংকার লুট
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে প্রবাসী হোসেন আহমদের বাড়িতে এক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতRead More
গোয়াইনঘাটে যৌথ অভিযানে ৮ ড্রেজার মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে ইজারাবহির্ভূত স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে বিশেষ অভিযান পরিচালনাRead More



Comments are Closed