সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে । সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টি ও শেখ রাসেল জাতীয় শিশু কিশোর পরিষদের যৌথ উদ্যোগে শুরু হচ্ছে এ মেলা।
শুক্রবার (২৭ জানুয়ারি) সিলেট উপশহর আই ব্লক মাঠে মেলার ভিত্তিপ্রস্তর স্থাপন, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
জেলার ব্যবসা প্রসার ও চিত্তবিনোদনের কথা চিন্তা করে এই মেলার আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন মেলার সার্বিক ব্যবস্থাপনায় থাকা মণিপুরী তাঁতী শিল্প জামদানি ও বেনারশি কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি আব্দুল গফফার।
ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সহ সভাপতি মাওলানা খায়রুল হোসেন, প্রাক্তন সভাপতি ও পরিচালক হাসিন আহমদ, পরিচালক আলিমুছ ছাদাত চৌধুরী, সদস্য মোঃ জহির হোসেন, কাপ্তান হোসেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেনসহ প্রমুখ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed