Main Menu

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রাণ গেল আরশ আলী ফকির (৩০) নামে এক যুবকের। মঙ্গলবার (২৪ জানুয়ারী) দিবাগত রাতে উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

আরশ আলী ফকির উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়নের ডাকঘর গ্রামের বতুল্লাহ মিয়ার ছেলে।

স্থানীয়রা জানায়, মঙ্গলবার রাতে উপজেলার দক্ষিণ কলাবাড়ি এলাকার উদয়ন স্টোন ক্রাশার মিলের বৈদ্যুতিক খুঁটিতে থাকা ৩টি ট্রান্সফরমার নামাতে শুরু করে চোরেরা।

ধারণা করা হচ্ছে, একটা ট্রান্সফরমার নিচে নামানোর পর বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরশ আলী খুঁটির উপর থেকে নিচে পড়ে যায়। তার সাথে থাকা অন্য চোরেরা নিচে নামানো ট্রান্সফরমারটি নিয়ে চলে যায়। বুধবার সকালে তাঁকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। মরদেহের শরীরের চামড়া অধিকাংশ ঝলসানো ছিল। এ সময় ট্রান্সফরমার চুরির কাজে ব্যবহৃত রশি উদ্ধার করেছে পুলিশ।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

Share





Related News

Comments are Closed