সিলেটের হাসান মার্কেটে ওয়াজ মাহফিল শুক্রবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির উদ্যোগে ৭ম বার্ষিক ওয়াজ মাহফিল ২৭ জানুয়ারি শুক্রবার বিকাল সাড়ে ৩টা হতে রাত ১১টা পর্যন্ত হাসান মার্কেটের ভিতরে অনুষ্ঠিত হবে।
কালেক্টরেট জামে মসজিদ সিলেটের পেশ ইমাম ও খতিব হাফিজ মাওলানা মোঃ শাহ আলম, হাজী কুদরত উল্লাহ জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব শাইখ সাঈদ বিন নুরুজ্জামান ও হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সভাপতি হাজী মোঃ রইছ আলীর পৃথক পৃথক সভাপতিত্বে ওয়াজ মাহফিলে আমন্ত্রিত মেহমান হিসেবে উপস্থিত থাকবেন সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন, ১৫নং ওয়ার্ড কাউন্সিলর ছয়ফুল আমিন বাকের, সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপন।
আমন্ত্রিত উলামায়ে কেরাম হিসেবে বয়ান পেশ করবেন হাফিজ মাওলানা মুফতি শাইখুল ইসলাম শায়েস্তাগঞ্জী- ঢাকা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা ক্বারী মতিউর রহমান, সৈয়দপুর টাইটেল মাদরাসার শায়খুল হাদিস মাওলানা সৈয়দ আব্দুর রাজ্জাক, নগরের কালিঘাটস্থ শাহচট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা জামাল উদ্দিন (আজমী), হাসান মার্কেট মসজিদের ইমাম মুফতি আব্দুল্লাহ রাজা চৌধুরী।
ওয়াজ মাহফিলে সর্বস্তরের মসুল্লিগণ ও সিলেটের ব্যবসায়ীদেরকে উপস্থিত থেকে ওয়াজ মাহফিল সফল করার আহবান জানিয়েছেন হাসান মার্কেট দোকান মালিক ও ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নিয়াজ মোঃ আজিজুল করিম। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ‘আরবি এডিবল ফুড প্রোডাক্টস’-কে লক্ষাধিক টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বোতলজাত ভোজ্য তেলের লিটারে প্রায় ৭০ মিলিলিটার করে কম দেওয়ার দায়ে বড়Read More
সিকৃবিতে শুরু হয়েছে উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক ৫ম আন্তর্জাতিক সম্মেলন
সিকৃবি সংবাদদাতা: টেকসই কৃষি উন্নয়ন, খাদ্যনিরাপত্তা নিশ্চিতকরণ এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় উদ্ভিদবিজ্ঞান ও প্রযুক্তিনির্ভরRead More



Comments are Closed