সিলেটে ট্রাকের ধাক্কায় অটোরিকশার চালকসহ নিহত ২
ডেস্ক রিপোর্ট: সিলেটে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালকসহ ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন নারী শিশুসহ আরো ৪ জন।
শুক্রবার (২০ জানুয়ারী) বিকাল সাড়ে ৪টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার সিলাম ইউনিয়ের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- বালাগঞ্জ উপজেলার গহরপুরের চরলাপুর এলাকার মৃত ফুরসত উল্লার ছেলে অটোরিকশা চালক বাবুল মিয়া (৬৫) ও একই এলাকার আজমল আলীর ছেলে আনহার মিয়া (৪৫)।
এ দুর্ঘটনায় আহতরা হলেন, রেজাউল, সোনা মিয়া, রোজিনা ও আল আমীন। এদের মধ্যে রোজিনার অবস্থা আশঙ্কাজনক বলে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে থাকা নিহত বাবুল মিয়ার ছেলে সুজন মিয়া নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা যায়, সিলেটের দক্ষিন সুরমার সুলতানপুর-গহরপুর রোডের সিলাম ইউনিয়নের বটতলা এলাকায় একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেট থেকে গহরপুর যাওয়ার পথে বিপরীথমুখী একটি ট্রাক ধাক্কা দেয়। এতে অটোরিকশার চালকসহ এক যাত্রী নিহত হন। সিএনজিচালিত অটোরিকশায় নারী শিশুসহ মোট ছয় জন ছিলেন। আহত হয়েছেন আরো ৪জন। তাদেরকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট মহানগর পুলিশের মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।
Related News
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More
গোলাপগঞ্জে নিখোঁজের ১দিন পর জমি থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার বাগিরঘাট গ্রামে বাড়ির পাশের ক্ষেত থেকে আসিদ আলী (৭৫)Read More



Comments are Closed