বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতবস্ত্র বিতরণ
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ অব্যাহত রয়েছে।
শুক্রবার (২০ জানুয়ারি) দুপুর ১২টায় মোমিনছড়া চা বাগানে শীতার্ত চা শ্রমিকদের মধ্যে শীতবস্ত্র বিতরণকালে পঞ্চায়েত কমিটির সভাপতি লিটন মৃধার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বাসদ সিলেট জেলা শাখার সমন্বয়ক আবু জাফর, চা শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা প্রণব জ্যোতি পাল, চালক সংগ্রাম পরিষদের মহানগর সাধারণ সম্পাদক মঞ্জুর আহমদ, মোবারক হোসেন, চা শ্রমিক ফেডারেশনের মুক্তা আচার্য, আবু হানিফ প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, চা শ্রমিকদের ন্যায্য মজুরি ও সময়মত চুক্তি সম্পাদনের দাবি দীর্ঘদিন থেকে উপেক্ষিত। এখন এরিয়া বিল পরিশোধ হয়নি।
বক্তারা অবিলম্বে চা শ্রমিকদের দৈনিক নগদ মজুরি ৫শত টাকা করা ও এরিয়া বিল পরিশোধের আহ্বান জানান।
Related News
সিলেটের র্যাব-৯ এখন এসআরবি-৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর নাম পরিবর্তন হয়ে এখন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯Read More
বিশ্বনাথে ছাত্রদল নেতার বাড়িতে হামলা: আ.লীগ-ছাত্রলীগের ৭০ জনের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে নিজ বাড়িতে ঢুকে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগে আওয়ামী লীগRead More



Comments are Closed