সিলেটে নারী উদ্যোক্তা মেলা জমে উঠেছে, ক্রেতাদের ভিড়
ডেস্ক রিপোর্ট: সিলেটে নারী উদ্যোক্তা মেলা জমে উঠেছে। প্রথম দিনই ক্রেতাদের উপচেপড়া ভিড় ছিলো চোখে পড়ার মতো। মেলায় সকল শ্রেণি পেশার মানুষদের সরব পদচারণা ছিলো সকাল থেকে রাত পর্যন্ত।।
সিলেট নগরে ৩ দিনব্যাপী এই নারী উদ্যোক্তা মেলার আয়োজন করেছে বাতি ফাউন্ডেশন সিলেট। নারী উদ্যোক্তা মেলা সিলেট নগরের জল্লারপাড়স্থ গ্র্যান্ড প্যালেসের তৃতীয়তলার হল রোমে চলছে।
প্রায় ৪০টি প্রতিষ্ঠানের অংশগ্রহণে ১৯-২১ জানুয়ারি প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত নারী উদ্যোক্তা মেলা চলবে। মেলার টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে A H Z ASSOCIATES। কো-স্পন্সর হিসেবে রয়েছে- নভেম ইকো রিসোর্ট, টিপটপ মার্ট, ফ্যান্টাসি সুইট ও ইপিএস। মেলা সবার জন্য উন্মুক্ত ও সকলের জন্য শুভেচ্ছা উপহার রয়েছে।
২১ জানুয়ারি শনিবার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি ও বিশেষ অতিথি হিসেবে থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান।
বাতি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ফাউন্ডার শাহানা চৌধুরী জানান, তৃণমূল নারীদের স্বাবলম্বী ও আত্মনির্ভরশীল করতে এই মেলা গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখবে। বাতি ফাউন্ডেশন প্রতিষ্ঠালগ্ন থেকে নারীদের উন্নয়ন ও অগ্রগতিতে নিরলস কাজ করছে। সেই ধারাবাহিকতায় পুণ্যভূমি সিলেটে তিনদিনব্যাপী এই নারী উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়েছে। নারী উদ্যোক্তা মেলায় সর্বস্তরের মানুষকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করার জন্য বাতি ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ফাউন্ডার শাহানা চৌধুরী বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন। -বিজ্ঞপ্তি
Related News
সিলেটে সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর চৌকিদেকির ব্রিটানিয়া সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে শাবি শিক্ষার্থী দীপাঞ্জনRead More
সিলেট নগরীতে রিক্সা চালকের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর পশ্চিম পীর মহল্লা এলাকা থেকে শিবলু আহমেদ খান (৩৫) নামেরRead More



Comments are Closed