Main Menu

বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেটে মিছিল সমাবেশ

ডেস্ক রিপোর্ট: বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে ও হোটেল সেক্টরে দ্রুত নতুন মজুরি বোর্ড গঠন, শ্রম আইন বাস্তবায়নের দাবিতে সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন দক্ষিণ সুরমা উপজেলা কমিটির মিছিল সমাবেশ অনুষ্টিত হয়।

গত ১৮ জানুয়ারি বিকেল ৪টায় মিছিলটি ক্বীন ব্রীজের দক্ষিণ পাড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বর্পূণ সড়ক প্রদক্ষিণ করে হুমায়ুন রশিদ চত্বর পয়েন্টে এসে দক্ষিণ সুরমা উপজেলা কমিটির সভাপতি মো. মনির হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনছার আলীর পরিচালনায় সমাবেশ অনুষ্টিত হয়।

সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন; সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের জেলা সভাপতি মো. ছাদেক মিয়া, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক রমজান আলী পটু, সদস্য ইমান আলী, আরো বক্তব্য রাখেন সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন জেলা কোষাদক্ষ্য মুহিদুল ইসলাম,শাহপরাণ থানা কমিটির সভাপতি জয়নাল মিয়া, তালতলা আঞ্চলিক কমিটির সহ-সভাপতি মো. সাহাবুদ্দিন, আম্বরখানা আঞ্চলিক কমিটির সভাপতি রাশেদ আহমদ ভূইয়া, কদমতলি আঞ্চলিক কমিটির সভাপতি আব্দুল মোমিন রাজু, বাবনা আঞ্চলিল কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মোমিন, চন্ডিপুল আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক সাগর আহমদ, হুমায়ুন রশিদ চত্বর কমিটির সভাপতি কালাম মিয়াসহ প্রমূখ।

সমাবেশ থেকে বক্তারা বলেন; সরকার শ্রমিক-কৃষক-মেহেনতী জনগণের কথা চিন্তা না করে জনগণের বিরোদ্ধে দাড়িয়ে লুটপাটের জন্য একের পর এক বিদ্যুৎ, গ্যাস, জ¦ালানি তেলসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি করে শ্রমিক-কৃষক-মেহেনতী জনগণের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই দ্রব্যমূল্যের উর্ধগতির বাজারে দেশের প্রায় ৩০ লক্ষ হোটেল শ্রমিক পরিবার আজ অর্ধাহারে-অনাহারে দিনানিপাত করছে। দেশের প্রচলিত শ্রম আইনে ৮ ঘন্টা কাজ, নিয়োগপত্র, পরিচয়পত্র, সার্ভিসবুক, অতিরিক্ত কাজের জন্য দ্বিগুণ মজুরি, সাপ্তাহিক ছুটি, অর্জিত ছুটি, অসুস্থতা জনিত কারণে ছুটি, উৎসব ছুটিসহ আইন আনুগ সকল সুযোগ-সুবিধা থেকেও তারা বঞ্চিত হয়ে আসছে। হোটেল সেক্টরে শ্রমিকদের জন্য যে গেজেট ছিল তার মেয়াদ শেষ হয়ে যাওয়ার র্দীঘ দিন অতিবাহিত হলেও নিয়ম অনুযায়ি নতুন মজুরি বোর্ড গঠণের প্রেক্ষিতে সরকার ভূমিকা না রাখার কারণে শ্রকিক নেতারা তীব্র ক্ষোভ প্রকাশ করছেন।

সমাবেশ থেকে বক্তারা দ্রুত নতুন বোর্ড গঠন করে বাজার দরের সাথে সমন্নয় রেখে মজুরি নির্ধারণ, হোটেল সেক্টরে শ্রম আইন কার্যকর, বিদ্যুৎ, গ্যাস, জ্বালানি তেলসহ সকল নিত্যপ্রয়োজনিয় জিনিসের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি জানান।

 

Share





Related News

Comments are Closed