চট্টগ্রামে কিশোরী অপহরণ, সিলেটের দুই জনসহ গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলা থেকে এক কিশোরীকে অপহরণের অভিযোগে সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক-এর তিনজন টিকটকারকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তাদের মধ্যে দুই জনের বাড়ি সিলেট ও সুনামগঞ্জে।
রোববার (৮ জানুয়ারি) নগরের পতেঙ্গা থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার হওয়া অভিযুক্তরা হলেন- সিলেটের বিশ্বনাথ উপজেলার মোকাদ্দেস মিয়ার ছেলে ইমন মিয়া (১৮), সুনামগঞ্জ সদর উপজেলার ইব্রাহীম আলীর ছেলে রুয়েল আহমেদ (২১), নেত্রকোনার মদন উপজেলার মো. শাহজাহানের ছেলে মো. অনিক (২০)।
র্যাব জানায়, ভুক্তভোগী কিশোরী ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানাধীন একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। আট মাস আগে টিকটকের মাধ্যমে আসামি রুয়েলের সঙ্গে তার পরিচয় হয়। পরবর্তীতে এ সূত্র ধরে রুয়েল কিশোরীকে মোবাইলের মাধ্যমে প্রেমের প্রস্তাব দেয়। তিন মাস আগে রুয়েল সুনামগঞ্জ থেকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় আরেক আসামি অনিকের বাসায় এসে একটি পোশাক কারখানায় চাকরি শুরু করেন।
গত ৪ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে স্কুলে যাওয়ার পথে ভুক্তভোগী কিশোরীকে রুয়েল তার সহযোগীদের নিয়ে অপহরণ করে। এরপর তাকে পতেঙ্গা থানা এলাকার একটি বাসায় নিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা ভূজপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পাশাপাশি বিষয়টি চট্টগ্রাম র্যাবকে অবহিত করেন।
চট্টগ্রাম র্যাবের সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার বলেন, গ্রেফতার তিনজনের বিরুদ্ধে ভূজপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। এরপর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ভূজপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
চট্টগ্রামে পিকনিকের বাস খাদে পড়ে নিহত ২, আহত ২৫
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাট এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে কক্সবাজারগামী একটি পিকনিকের বাস খাদে পড়েRead More
বিশ্ব স্ট্রোক দিবসে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রামের র্যালি
বৈশাখী নিউজ ডেস্ক: বন্দরনগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম বিশ্ব স্ট্রোক দিবস ২০২৬ উপলক্ষে বৃহস্পতিবারRead More



Comments are Closed