আজ থেকে একাদশ শ্রেণিতে দ্বিতীয় ধাপে ভর্তির আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির দ্বিতীয় ধাপের আবেদন শুরু হচ্ছে আজ সোমবার। সকাল থেকে এ আবেদন প্রক্রিয়া শুরু হয়ে পরদিন মঙ্গলবার (১০ জানুয়ারি) রাত ১২টা পর্যন্ত চলবে। আগামী ১২ জানুয়ারি এ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে বলে ঢাকা শিক্ষা বোর্ড থেকে জানানো হয়েছে।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা জানান, ফল প্রকাশের পর নিশ্চয়ন চলবে ১৩ থেকে ১৪ জানুয়ারি। তৃতীয় ধাপের আবেদন ১৬ জানুয়ারি ও ফলাফল প্রকাশ ১৮ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। এ ধাপের নিশ্চয়ন ১৯ থেকে ২০ জানুয়ারি পর্যন্ত। যারা ভর্তির জন্য নির্বাচিত হবে তাদের ২২ থেকে ২৬ জানুয়ারির মধ্যে ভর্তি হতে হবে। ২ ফেব্রুয়ারি থেকে ক্লাস শুরু হবে।
এর আগে গত ৩১ ডিসেম্বর একাদশ শ্রেণিতে ভর্র্তির প্রথম ধাপের ফল প্রকাশ করা হয়। এ ধাপে মোট ১৩ লাখ ৫৭ হাজার ৬৪৬ জন শিক্ষার্থী ভর্তির আবেদন করেছিলেন। তারা বিভিন্ন কলেজের ৭০ লাখ ২০ হাজারের বেশি আসন ‘চয়েস’ দিয়েছেন। প্রথম ধাপে কলেজ ভর্তির জন্য মনোনীত হয়েছেন ১২ লাখ ৭৮ হাজার ১১৪ জন শিক্ষার্থী। এর মধ্যে ১৭ জনের আবেদন গ্রহণযোগ্য হয়নি। সে হিসেবে আবেদন করেও কলেজ পায়নি ৭৯ হাজার ৫৩২ জন।
Related News
একাদশে ভর্তিতে দ্বিতীয় ধাপে আবেদন শুরু ২৭ সেপ্টেম্বর
বৈশাখী নিউজ ডেস্ক: একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে ভর্তি আবেদন আগামী ২৭ সেপ্টেম্বরRead More
যুক্তরাষ্ট্রে স্নাতকে ফুল-ফান্ডেড স্কলারশিপ, বাংলাদেশি শিক্ষার্থীদেরও আবেদনের সুযোগ
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে উচ্চশিক্ষায় আগ্রহী বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য দারুণ সুযোগ নিয়ে এসেছেRead More



Comments are Closed