ঘন কুয়াশা, চীনের সড়কে ঝরল ১৭ প্রাণ
আন্তর্জাতিক ডেস্ক: চীনে ঘন কুয়াশায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৭ জনের মৃত্যু হয়েছে। আহত আরও ২২ জন।
রোববার (৮ জানুয়ারি) দেশটির পূর্বাঞ্চলীয় রাজ্য জিয়াংশি প্রদেশে এ ঘটনা ঘটে।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাতে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানায়, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে। তবে, সেখান ঠিক কী ঘটেছে, তা জানতে তদন্ত করা হচ্ছে।
এ দিকে, ভয়াবহ এ দুর্ঘটনার পর কুয়াশাচ্ছন্ন আবহাওয়ায় চালকদের ধীরগতিতে গাড়ি চালাতে নির্দেশ দেওয়া হয়েছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরে দেশটির দক্ষিণ-পশ্চিম গুইঝো প্রদেশে বাস উল্টে ২৭ জনের মৃত্যু হয়েছিল।
Related News
মালয়েশিয়ায় ৫৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আটক
আন্তর্জাতিক ডেস্ক: মালয়েশিয়ায় চলতি বছরের ১৭ সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন ধরনের অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগে ৫৭Read More
জ্বালানি সাশ্রয়ে সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ, নতুন গাড়ি কেনা বন্ধ
আন্তর্জাতিক ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের অংশ হিসেবে পাকিস্তান সরকার নতুন করে একগুচ্ছ কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ ঘোষণা করেছে।Read More



Comments are Closed