সাংবাদিক শিপনের বোনের মৃত্যুতে জেলা প্রেসক্লাবের শোক
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক উত্তরপূর্বের স্টাফ রিপোর্টার ও জেলা প্রেসক্লাবের সদস্য আমিনুল হক শিপনের ছোট বোন ফারজানা হক মিলি’র রহস্যজনক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল-আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদ।
শনিবার (৭ জানুয়ারী) সন্ধ্যায় গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমার রূহের মাগফেরাত কামনা করেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
একই সাথে মিলির ঝুলন্ত মরদেহ উদ্ধারের ঘটনা নিরপেক্ষভাবে তদন্ত করে দেখার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান তারা।
Related News
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তার অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাবের অভ্যন্তরীণ ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। সাংবাদিকদেরRead More
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
বৈশাখী নিউজ ডেস্ক: কর্মব্যস্ত সাংবাদিকদের বিনোদন ও পারস্পরিক সম্প্রীতি বাড়াতে প্রতি বছরের ধারাবাহিকতায় এবারও শুরুRead More



Comments are Closed