Main Menu

বিএনপি নেতা জমির উদ্দিনের মৃত্যুতে খন্দকার মুক্তাদিরের শোক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা হাটখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী জমির উদ্দিনের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

শুক্রবার (৬ জানুয়ারি) এক শোক বার্তায় তিনি বলেন, সিলেটে বিএনপিকে সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী করতে সব সময় কাজ করেছেন মরহুম হাজী জমির উদ্দিন। দলীয় কর্মসূচিতে তার সক্রিয় অংশগ্রহণ ও গভীর ভালবাসা ছিল। তিনি বিএনপির নিবেদিতপ্রাণ ছিলেন। তার মৃত্যুতে বিএনপি পরিবারের যে ক্ষতি হয়েছে তা সহজে পূরণ হবার নয়। এছাড়া বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুণরুদ্ধারের আন্দোলন-সংগ্রামে তার সাহসী অংশগ্রহণ ছিলো প্রশংসনীয়। পাশাপাশি মরহুমের মাগফেরাত কামনা ও শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed