সিলেটে লাফার্জ হোলসিমের ইংরেজি নতুন বছর উদযাপন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ইংরেজি নতুন বছর উদযাপন করল লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড। এ উপলক্ষে লাফার্জ হোলসিম বাংলাদেশ লিঃ এর আয়োজনে রোববার (১ জানুয়ারি) সিলেট বিভাগের সিলেট, সুনামগন্জ ও মৌলভীবাজার জেলার ১১২টি পয়েন্টের স্হানীয় প্রকৌশলী, ডিস্টিবিউটর রিটেইলার, আর্কিটেক্টারদের নিয়ে কেক কেটে শুভ নববর্ষ ২০২৩ পালন করা হয়।
রবিবার দুপুরে বিভাগীয় অফিসের পক্ষ থেকে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে শুভ নববর্ষের সূচনা করেন লাফার্জহোলসিম বাংলাদেশ লিঃ এর বিভাগীয় সেলস ম্যানেজার জাফর সাদেক। এসময় উপস্থিত ছিলেন রিজিওনাল সেলস ম্যানেজার আনোয়ার হোসেন, এরিয়া সেলস ম্যানেজার মাজহারুল ইউসুফ রবিন, টেরিটোরি সেলস ম্যানেজার মোঃ আলী রেজা।
বিকেল পাচটায় নগরীর জিপিএস হলরুমে আয়োজিত কেক কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব সিলেট সিটির পিপি রোটাঃ একেএম কামারুজ্জামান মাসুম, দি নিউ নেশনের সিলেট ব্যুরো প্রধান এস এ শফি, জেপিএস ডিজিটাল সেন্টার উদ্দোক্তা জয়নাল আবেদিন, সিলেট বেতারের কণ্ঠশিল্পী তুহিন আহমদ, সিলেট কেন্দ্রীয় লেখক ফোরামের সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান, সংগঠক মাহবুবুল আলম, জুনেদ আহমদ, সাব্বির আহমদ, জুয়েল আহমদ, নাজিম উদ্দীন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীবৃন্দ।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সংবর্ধনা অনুষ্ঠান বয়কট করল মহানগর বিএনপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি করপোরেশনের উদ্যোগে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সম্মানে আয়োজিত নাগরিকRead More
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি
বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর সিলেটে প্রথম সফরে এসেই হযরত শাহজালাল (রহ.) ওRead More



Comments are Closed