Main Menu

সুনামগঞ্জে মাসব্যাপী বাণিজ্যমেলা শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে মাসব্যাপী ১৬তম বাণিজ্যমেলা উদ্বোধন করা হয়েছে। রোববার (১ জানুয়ারি) বিকেলে সুনামগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির আয়োজনে সুনামগঞ্জ শহরের ষোলঘর স্টেডিয়ামে মাসব্যাপী এই বাণিজ্যমেলার উদ্বোধন করা হয়। পরে মেলা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তব্য দেন, সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিসবাহ, সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, সুনামগঞ্জের জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান নুরুল হুদা মুকুট, অতিরিক্ত পুলিশ সুপার রিপন কুমার মোদক, সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল হুদা চপল প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, নতুন বছরে সুনামগঞ্জে আজ বাণিজ্যমেলার উদ্বোধন হয়েছে, যেটা সত্যি খুব আনন্দদায়ক। এই মেলার মাধ্যমে সুনামগঞ্জের মানুষ আরেকটু বাড়তি বিনোদন পাবেন।

বাণিজ্যমেলায় বিভিন্ন পণ্যের ৯৫টি স্টল বসেছে বলে জানা গেছে।

 

Share





Related News

Comments are Closed