সিলেট ডায়াবেটিক সমিতির ৩৭তম বার্ষিক সাধারণ সভা সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ডায়াবেটিক সমিতির ৩৭তম বার্ষিক সাধারন সভা শুক্রবার (৩০ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত হয়েছে।
নগরের জিন্দাবাজার এলাকার পুরানলেনস্থ সমিতির বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভা কক্ষে অনুষ্টিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম এ আহবাব।
সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট নিজাম উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় শুরুতেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন হাসপাতালের অফিস সহকারী মো: লিয়াকত হোসেন, পবিত্র গীতা থেকে শ্লোক পাঠ করেন সমিতির সম্মানিত জীবন সদস্য অরূপ শ্যাম বাপ্পী এডভোকেট।
সভার শুরতে সমিতির সকল প্রয়াত জীবন সদস্য ও মরহুম জাতীয় ব্যক্তিত্বদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও তাঁদের বিদেহী আত্মার শান্তি কামনা করা হয় এবং এক মিনিট নিরবতা পালন করা হয়। উক্ত সভায় শোক প্রস্তাব পাঠ করেন সমিতির কার্যকরি কমিটির সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম।
সভার শুরুতেই সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সার্বিক অবস্থা বর্ণনা করে বক্তব্য রাখেন সিলেট ডায়াবেটিক এন্ড জেনারেল হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. আলাউদ্দিন আহমেদ ও আবাসিক মেডিকেল অফিসার ডা. ললিত মোহন নাথ।
সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মো: নিজাম উদ্দিন বিগত ৩১ ডিসেম্বর ২০২১ ইংরেজী তারিখের অনুষ্ঠিত সমিতির ৩৬ তম বার্ষিক সাধারণ সভার কার্যবিবরণী পাঠ করেন।
এরপর সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন-২০২২ উপস্থাপন করেন সমিতির সাধারন সম্পাদক লোকমান আহমদ। সমিতির কোষাধ্যক্ষ এম. এ. মান্নান কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয় হিসাবের প্রতিবেদন-২০২২ পাঠ করেন এবং ২০২৩ সালের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন।
এরপর সমিতির কার্যকরি কমিটির সদস্য এডভোকেট এমাদ উল্লাহ শহিদুল ইসলাম সমিতির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবনা পাঠ করেন।
সাধারণ সম্পাদকের প্রতিবেদন, কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন, আয়কর রির্টার্ন প্রস্তুত ও অডিটর নিয়োগ এবং প্রস্তাবিত বাজেট ও প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের উপর মুক্ত আলোচনায় অংশ গ্রহণ করেন যথাক্রমে সর্বজনাব সমিতির সম্মানিত জীবন সদস্য ডা. শামীম আহমদ, এনায়েত হোসেন সরওয়ার, বীর মুক্তিযোদ্ধ ওয়েছুর রহমান চৌধুরী, শহিদুল হক তালুকদার, মুজিবুর রহমান চৌধুরী, অধ্যাপক শফিকুর রহমান, আখতার হোসেন খান, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, ডা. শুধাংশু রঞ্জন দে, নুরুল ইসলাম চৌধুরী, আবু তালেব মুরাদ, লন্ডন প্রবাসী মো: সুলতান আহমদ, আব্দুল মালিক মারুফ, লোকমান হোসন, ইশতিয়াক সিদ্দিকী, আলমগীর আহমদ, আলমিুস সাদাদ চৌধুরী, কবীর আহমদ সিদ্দিকী, আব্দুল কাইয়ুম বিলু, আব্দুল হাসিব চৌধুরী, আরব আলী, কে. এ. কিবরিয়া চৌধুরী, আখতার আহমদ চৌধুরী, মুস্তাকিম চৌধুরী অনি, এডভোকেট সমর বিজয় সী শেখর, এডভোকেট স্বাধীন চন্দ্র রায়, আহমেদুল কিবরিয়া বকুল, খায়রুল হাসান, খায়রুজ জাফর চৌধূরী, সমিতির প্রতিষ্ঠাতা সদস্য করিমদাদ চৌধুরী প্রমূখ।
ভার্চ্যুয়াল সভায় দেশ ও বিদেশের আব্দুল মালিক, নোমান আহমদ ইন্তেজার, মতিউর রহমানা মতিন, ইমতিয়াজ আহমদ, মো: আব্দুল মুনিম, সালেহ আহমদ, রুকন ইদ্দন, মঈন উদ্দিন চৌধুরীসহ অনেক জীবন সদস্য জুম এর মাধ্যমে সংযুক্ত থেকে আলোচনায় অংশ গ্রহণ করেন।
সভায় সাধারণ সম্পাদকের বার্ষিক প্রতিবেদন, কোষাধ্যক্ষের বার্ষিক আয়-ব্যয় হিসাবের প্রতিবেদন, ২০২২ সালের আয়-ব্যয় নিরীক্ষার জন্য অডিটর নিয়োগ ও ২০২৩ সালের প্রস্তাবিত বাজেট অনুমোদন ও সমিতির প্রস্তাবিত গঠনতন্ত্র সংশোধনের জন্য প্রস্তাব করেন সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট মো: নিজাম উদ্দিন এবং উপস্থিত সম্মানীত জীবন সদস্যগণের সমর্থনে তা অনুমোদিত হয়।
এরপর সভায় সিলেট ডায়াবেটিক সমিতির নির্বাচন কমিশন এর চেয়ারম্যান এডভোকেট ব্যারিষ্টার মো: আরশ আলী ও সদস্য এডভোকেট হুমায়ুন রশিদ শোয়েব ২০২৩-২০২৫ সন মেয়াদের জন্য নবনির্বাচিত কমিটির নাম ঘোষনা করেন।
নব নির্বাচিতরা হলেন- সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব, সহ-সভাপতি ডা. মো: আলতাফুর রহমান, সহ-সভাপতি ডা. আজিজুর রহমান, সহ-সভাপতি ডা. শিব্বির আহমদ শিবলী, সাধারন সম্পাদক লোকমান আহমদ, যুগ্ম সাধারন সম্পাদক মো: নিজাম উদ্দিন এডভোকেট, যুগ্ম সাধারন সম্পাদক প্রদীপ কুমার ভট্টাচার্য্য, যুগ্ম সাধারন সম্পাদক শিবব্রত ভৌমিক (চন্দন), কোষাধ্যক্ষ এম. এ. মান্নান, যুগ্ম কোষাধ্যক্ষ মো: সিদ্দিকুর রহমান এডভোকেট, সদস্য আরিফুল হক চৌধুরী, সদস্য ডা. মো: ইহতেশামুল হক চৌধুরী, সদস্য মো: নাসির উদ্দিন খান এডভোকেট,
সদস্য মো: মুজিবুর রহমান শওকত, সদস্য আফতাব চৌধুরী সাংবাদিক, সদস্য নাজনীন হোসেন, সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল, সদস্য এ. কে. এম. আহাদুস সামাদ, সদস্য নজমুল হক, সদস্য এমাদ উল্লাহ শহিদুল ইসলাম এডভোকেট, সদস্য বশিরুল হক, সদস্য কে. এ. কিবরিয়া চৌধুরী,
সদস্য আলিমুস সাদাত চৌধুরী, সদস্য এ. এইচ. এম. মোস্তাকিম চৌধুরী (এনি), সদস্য জহিরুল কবীর চৌধুরী শিরু, সদস্য খন্দকার ইসরার আহমদ রকী, সদস্য প্রণব জ্যোতি পাল।
সভার শেষ প্রান্তে উক্ত বার্ষিক সাধারন সভায় উপস্থিত/জুম অ্যাপের মাধ্যমে সংযুক্ত হওয়ায় সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন সমিতির কার্যকরি কমিটির সম্মানিত সদস্য ডা. শিব্বির আহমদ শিবলী।
সমিতির ও সভার সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব এর সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সিলেট ডায়াবেটিক সমিতির ৩৭ তম বার্ষিক সাধারণ সভার কার্যক্রম সমাপ্ত হয়।
Related News
দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে বৃদ্ধকে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমায় ছুরিকাঘাতে নূর ইসলাম (৫৫) নামে এক বৃদ্ধকে হত্যা করাRead More
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে বাণিজ্য মেলা বন্ধের দাবি
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান অর্থনৈতিক সংকট, তীব্র বিদ্যুৎ বিভ্রাট (লোডশেডিং) ও ব্যবসায়িক মন্দার মধ্যে সিলেটেRead More



Comments are Closed