সিলেট নগরের ১২নং ওয়ার্ডে জামায়াতের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট অঞ্চল টিম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন বলেছেন, সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলো আমাদেরই আপনজন। আমাদের সম্পদে তাদের হক রয়েছে। বিবেকের তাড়নায় অসহায় শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে হবে। সারাদেশ শীতে কাঁপছে। এই সময়ে সবচেয়ে কষ্টে দিন কাটছে হতদরিদ্র শীতার্ত মানুষের। জামায়াত সব সময় আর্ত মানবতার কল্যানে সক্রিয় রয়েছে। আপনারা সামর্থ অনুযায়ী শীতার্তদের পাশে দাঁড়ান। এতে সামাজিক বন্ধন সুদৃঢ় হবে।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে নগরীর কোতোয়ালী পশ্চিম থানার ১২নং ওয়ার্ডের টিকরপাড়া এলাকায় অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণকালে তিনি উপরোক্ত কথা বলেন।
সমাজসেবী আব্দুল কাদিরের সভাপতিত্বে ও ওয়ার্ড সভাপতি ফয়েজুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, কোতোয়ালী পশ্চিম থানা আমীর মু. আজিজুল ইসলাম ও সেক্রেটারী পারভেজ আহমদ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা হেলাল আহমদ, লিটন আহমদ, রানা আহমদ ও ওলিউর রহমান প্রমূখ।
Related News
সিলেটে নিষিদ্ধ ‘যৌন উদ্দীপক’ পণ্য তৈরি, ব্যবসায়ীর কারাদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের লালদিঘির পাড় হকার্স মার্কেটে অভিযান চালিয়ে ভেজাল ও নকল পণ্যRead More
সিলেটে ময়লার ছবি তুলে জিতে নিন লাখ টাকা: সিসিকের ছবি তোলার প্রতিযোগিতা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে যেখানে-সেখানে ময়লা ফেলা, খাল-ছড়া-নদী দূষণ কিংবা এডিস মশার প্রজননস্থলের ছবিRead More



Comments are Closed