কমলগঞ্জে অবৈধ বালুসহ ট্রাক জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে অবৈধ বালু পাচারের দায়ে ফজর মিয়া নামে এক ব্যাক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা ও বালুভর্তি ট্রাক জব্দ করা হয়েছে। গত শনিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর সড়ক থেকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ অর্থদন্ড প্রদান করেন।
জানা যায়, উপজেলার আদমপুর ইউনিয়নের পূর্ব জালালপুর সড়কে ইজারা বহির্ভূত পাহাড়ি ছড়া থেকে অবৈধভাবে বালু পাচারকালে প্রায় ১৫০ ঘনফুট বালুসহ একটি ট্রাক আটক করা হয়। এ সময় বালু পাচারের অভিযোগে ফজর মিয়াকে ৫০ হাজার টাকা জরিমানা করে আদায় করা হয়।
কমলগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোমাইয়া আক্তার অভিযানের সত্যতা নিশ্চিত করেন।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed