চৈত্রঘাট ব্রিজ দিয়ে ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজার-শমশেরনগর-চাতলা চেকপোষ্ট (জেড-২০২২) সড়কের ৯ম কিলোমিটারে অবস্থিত কমলগঞ্জ উপজেলার চৈত্রঘাট ব্রিজের পাশর্^স্থ ধলাই নদীর পাড়ের মাটি বসে যাওয়ায় উক্ত সেতু এপ্রোচ দিয়ে মালামালসহ ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল না করার জন্য সড়ক ও জনপথ বিভাগ থেকে জরুরি বিজ্ঞপ্তি জারী করা হয়েছে।
শনিবার (১৭ ডিসেম্বর) সড়ক ও জনপথ বিভাগ, মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মো: জিয়া উদ্দিন স্বাক্ষরিত এক জরুরী বিজ্ঞপ্তিতে চৈত্রঘাট ধলাই ব্রিজের এপ্রোচ মেরামত না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সকলকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানানো হয়। এ ব্যাপারে সকলের সার্বিক সহযোগিতা কামনা করা হয়।
কমলগঞ্জে চৈত্রঘাট ব্রিজের ওপর দিয়ে ৫ টনের অধিক ভারী যানবাহন চলাচল নিষিদ্ধ সংক্রান্ত জরুরী বিজ্ঞপ্তির অনুলিপি বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়।
Related News
মৌলভীবাজারে পানিতে ডুবে ২ শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ীতে বরশি দিয়ে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে দুই শিশু শিক্ষার্থীরRead More
শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ
সালেহ আহমদ (স’লিপক): পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বিপ্লব জোরদারের লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ২নংRead More



Comments are Closed