সিলেটে একদিনে দুই নারীর লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুই নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে একটি লাশ বিবস্ত্র, রক্তাক্ত ও আঘাতের চিহ্ন রয়েছে। অপরটি পাওয়া গেছে ঝুলন্ত অবস্থায়। গোয়াইনঘাট ও দক্ষিণ সুরমা থেকে লাশ দুটি উদ্ধার করে পুলিশ। লাশ দুটি উদ্ধারের পর সংশ্লিষ্ট থানার পুলিশ রহস্য উদ্ঘাটনে তদন্তে নেমেছে।
পুলিশ জানায়, তামাবিল স্থলবন্দরসংলগ্ন মুজিবনগর এলাকায় এক নারীর বিবস্ত্র ও রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন এলাকাবাসী। সোমবার ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ মর্গে পাঠায় পুলিশ।
গোয়াইনঘাট থানান ওসি কেএম নজরুল ইসলাম বলেন, মরদেহের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। তার পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।
এদিকে একইদিন দুপুরে সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গোটাটিকর এলাকার আচার্যপাড়ায় এ ঘটনা ঘটে। দিপা আচার্য (৩০) নামে ওই গৃহবধূর লাশ রশি দিয়ে গলায় ফাঁস অবস্থায় পাওয়া যায় ঘরে। দীপা আচার্যপাড়ার সুনীল আচার্যের স্ত্রী।
মোগলাবাজার থানার ওসি মোঃ শামসুদ্দোহা পিপিএম জানান, দীপার স্বামী সুনীল আচার্য শাশুড়িকে নিয়ে বাড়ি ফিরে দেখেন ঘর তালাবদ্ধ। পরে দরজা ভেঙে ঘরে প্রবেশ করে তারা দেখেন— দীপার দেহ ঘরের সিলিংফ্যানের সঙ্গে লাইলনের রশি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ঝুলছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। রহস্য উদ্ঘাটনে তদন্ত চলছে।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed