শীতার্তদের মাঝে স্বপ্নচূড়া ওয়েলফেয়ারের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: সেচ্ছাসেবী সামাজিক সংগঠন, স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সিলেটের উদ্যোগে অসহায় সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সিলেটের শাহপরান, ছড়ারপাড় এলাকায় শতাধিক শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন সংগঠনের নেতৃবৃন্দ।
সংগঠনের প্রতিষ্টাতা চেয়ারম্যান সাংবাদিক মোঃ হাবিবুর রহমানের নেতৃত্বে শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের ৩৩নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী প্রভাষক মন্জুর রহমান, স্বপ্নচূড়ার পৃষ্টপোষক রোটারিয়ান মাজহারুল ইসলাম জয়নাল।
সার্বিক সহযোগিতায় ছিলেন, কাতার প্রবাসি মানিক আহমদ (বাবার রুহের মাগফিরাত কামনায় উনার এই আয়োজন ছিলো) ও স্বপ্নচূড়ার অর্থ সম্পাদক রায়হান উদ্দিন ।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, স্বপ্নচূড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন সব সময় সুবিধাবঞ্চিত এলাকার মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে, তাদের এসব ব্যাতিক্রম উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দোয়া থাকবে আর্তমানবতায় সেবায় ব্রত নিয়ে যেন সর্বদা অটল থাকে এই সংগঠন।
বক্তারা অন্যান্য সামাজিক সংগঠনকে সমাজের প্রকৃত সুবিধাবঞ্চিতদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। বিজ্ঞপ্তি
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed