কমলগঞ্জে গলায় দড়ি দিয়ে কিশোরীর আত্মহত্যা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের বড়চেগ গ্রামের শাপলা আক্তার (১৭) নামে এক কিশোরী ঘরের তিরের সাথে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছে। শাপলা আক্তার বড়চেগ গ্রামের রইছ মিয়ার মেয়ে।
জানা যায়, মঙ্গলবার (১৩ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় পরিবারের সবার অজান্তে ঘরের তীরের সাথে দড়ি দিয়ে বড়চেগ গ্রামের কিশোরী শাপলা আক্তার আত্মহত্যা করে। এ সময় নিহতের মা আমজা বেগম পাশের বাড়ি এনজিও ঋণের কিস্তি দিতে গিয়েছিলেন। পরে বাড়িতে এসে মা ডাকা ডাকি করলে কোনো শাড়া শব্দ না পেয়ে পিছনের দরজা ডুকে ঝুলন্ত মেয়ে দেখতে পেয়ে তাড়াতাড়ি করে লাশ উদ্ধার করেন। তিনি জানান, মেয়ে মানসিক ভারসাম্যহীন ছিলো।
শমশেরনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মেয়েটি মানসিক ভারসাম্যহীন হওয়ার কারণে আত্নহত্যা করেছে। নিহতের লাশ ময়লা তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে।
Related News
মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য তৈরি, লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার শহরের মোস্তফাপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও খাদ্য নিরাপত্তাRead More
কমলগঞ্জে গাছ চুরির মামলায় হয়রানির অভিযোগ ব্যবসায়ীর
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে গাছ চুরির মামলায় নির্দোষ ব্যবসায়ীকে হয়রানির অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।Read More



Comments are Closed