গুলিতে নিহত ইতালির প্রধানমন্ত্রীর বান্ধবীসহ ৩ জন
আন্তর্জাতিক ডেস্ক: ইতালির রোমে আচমকা বন্দুকধারীদের গুলিবর্ষণের ঘটনায় ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো নিহত হয়েছেন। ওই হামলায় তিনি ছাড়াও আরও দুজন প্রাণ হারিয়েছেন।
বান্ধবীকে হারিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী।
রোমের একটি বারে বসে রোববার (১১ ডিসেম্বর) আরও কয়েকজন পরিচিতের সঙ্গে গল্পগুজব করছিলেন প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির বান্ধবী নিকোলেটা গোলিসানো।
আড্ডার সেই আসরে হঠাৎ হাজির হন এক প্রৌঢ়। তিনি ঘরে ঢুকেই পকেট থেকে বন্দুক বের করে গুলি চালান।
গুলিবিদ্ধ হন উপস্থিত চারজন। তাদের মধ্যে মেলোনির বান্ধবীসহ তিনজনেরই মৃত্যু হয়েছে।
বান্ধবীকে হারিয়ে প্রধানমন্ত্রী একটি পোস্ট দিয়েছেন, তার সঙ্গে নিকোলেটার হাসিমুখের একটি ছবি দিয়ে তিনি লিখেছেন— ‘আমার কাছে ও সবসময় এমনই হাসিখুশি আর সুন্দর থাকবে। এভাবে চলে যাওয়াটা ঠিক হলো না।’
অভিযুক্ত ৫৭ বছরের প্রৌঢ়কে গ্রেপ্তার করেছে পুলিশ। তাকে ঘটনাস্থলেই ধরে ফেলেন স্থানীয়রা। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।
পুলিশ জানিয়েছে, ঘাতক প্রৌঢ় ওই এলাকারই বাসিন্দা। তার বিরুদ্ধে একাধিক অপরাধের অভিযোগ রয়েছে।
ইতালির সংবাদমাধ্যমে প্রকাশিত প্রত্যক্ষদর্শীদের তথ্যানুযায়ী, লোকটি ঘরে ঢুকেই চিৎকার করে বলেছিলেন, ‘আমি তোমাদের সবাইকে মেরে ফেলব।’ তার পরেই গুলি চালান।
Related News
পশ্চিমবঙ্গে একসঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ
আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গে ইসলামি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওপর পর্যালোচনা চালানোর অংশ হিসেবে ২৫২টি মাদরাসা বন্ধের নোটিশ দিয়েছেRead More
শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ার উত্তর-পূর্ব জাভা প্রদেশের তেলুকনাগা এলাকার কাছে ৬.৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাতRead More



Comments are Closed