Main Menu

সিকৃবিতে গশিপের সভাপতি ড. শহীদুল ও সম্পাদক ড. আবু জাফর

সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) আওয়ামীপন্থী শিক্ষকদের সংগঠন গণতান্ত্রিক শিক্ষক পরিষদের (গশিপ) নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়টির উদ্যানতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন মৎস্য প্রযুক্তি ও মান নিয়ন্ত্রণ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর বেপারী।

সোমবার (১২ ডিসেম্বর) গণতান্ত্রিক শিক্ষক পরিষদের বিগত কমিটির সভাপতি অধ্যাপক ড. মোঃ আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোঃ মোশারফ হোসেন সরকারের সঞ্চালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় নতুন সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি অধ্যাপক ড. মোঃ শহীদুল ইসলাম বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষা ও গবেষণা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যেতে কাজ করবো আমরা’।

নবনির্বাচিত সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ আবু জাফর বেপারী বলেন, বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ও গবেষণাকে উন্নত করতে আমরা কাজ করবো। সর্বোপরী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নযাত্রায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাবো’।

সভাপতি ও সাধারণ সম্পাদক উভয়েই জানান, ডিসেম্বর মাসের মধ্যেই দ্রুত পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন তারা।

সোমবার বিকেলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা।

 

 

 

Share





Related News

Comments are Closed