সিলেটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস ২০২২ উপলক্ষে ‘দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ বিশ্ব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ ডিসেম্বর) জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সিলেটের আয়োজনে সিলেটের জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে মুক্ত মঞ্চে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য দেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মো: জাকারিয়া।
এছাড়া বক্তব্য দেন সিলেটে রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মফিজ আহম্মেদ পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. নিশারুল আরিফ, সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুনসহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
বক্তারা দুর্নীতির বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হয়ে দেশের সামগ্রিক উন্নয়নে অংশগ্রহণের আহবান জানান। পরে সবাই দুর্নীতির বিরুদ্ধে গণস্বাক্ষর কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এর আগে সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
Related News
সিউকের আনুষ্ঠানিকভাবে সেবা প্রদান শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটকে একটি পরিকল্পিত, বাসযোগ্য ও নিরাপদ নগরী হিসেবে গড়ে তোলার প্রত্যয়ে নতুনRead More
এলপিজি ও অটোগ্যাসের মূল্যবৃদ্ধিতে সিলেট মহানগর জামায়াতের নিন্দা ও প্রতিবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক লাফে ২২৩ টাকা বাড়িয়ে ২ হাজারRead More



Comments are Closed