Main Menu

স্বাস্থ্য সেবায় নতুন দিগন্ত সৈয়দ মাহমুদ আলী মেডিক্যাল সেন্টার

Manual2 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরের সাদীপুরে স্বাস্থ্য সেবায় নতুন দিগন্তের সূচনা করেছে সৈয়দ মাহমুদ আলী মেডিক্যাল সেন্টার ।স্হানীয়দের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে ঢাকা-সিলেট মহাসড়কের পাশে সাদীপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ৪৯ শতক জায়গায় আমেরিকা প্রবাসী সৈয়দ গোলাম মুক্তাদিরের প্রচেষ্টা ও সৈয়দ মাহমুদ আলীর পরিবারের অর্থায়নে ব্রিটিশ প্যাটার্নের কাঠের দ্বিতল ঘরে মেডিক্যাল সেন্টার চালু করা হয়েছে। ফলে এ নিয়ে এলাকাবাসীর মনে নতুন সম্ভাবনার সৃষ্টি হয়েছে। স্থানীয়দের স্বাস্থ্য সেবা দানের জন্য এখানে সার্বক্ষণিক নিয়োজিত রয়েছেন ৩ জন চিকিৎসক। ১জন গাইনি ও ২জন মেডিসিন বিশেষজ্ঞ। ২৪ ঘন্টা ইমার্জেন্সি বিভাগ খোলা থাকায় স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা সেবা পাচ্ছেন স্থানীয়রা।

মেডিক্যাল সেন্টার চালু হওয়ার পর থেকে এখানে গড়ে প্রতিদিন ৪০ জন রোগী চিকিৎসা গ্রহন করছেন।

Manual5 Ad Code

সরেজমিন পরিদর্শনকালে মেডিক্যাল সেন্টারে কথা হয় স্হানীয় রমজান আলী নামের এক রোগীর সাথে। তিনি জানান, শহরে গিয়ে তার পক্ষে স্বাস্থ্য পরীক্ষা করা খুবই কষ্টের বিষয়। এখানে মেডিক্যাল সেন্টার থাকায় সহজে তিনি তার স্বাস্থ্য পরীক্ষা করাতে সক্ষম হয়েছেন। এজন্য তিনি সেন্টার কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

তিনি বলেন, এখানকার ডাক্তারদের অমায়িক ব্যবহার ও চিকিৎসা সেবা অত্যন্ত ভালো। আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই এবং সবার জন্যে দোয়া করি।

মহিলা রোগী সুমি আক্তার বলেন, আমি প্রথমবার এসেছি। স্বাস্হ্য পরীক্ষা এখান থেকে বিনামূল্যে করা হয়েছে। এখানকার পরিবেশ অত্যন্ত সুন্দর। পরিস্কার-পরিচ্ছন্ন। ডাক্তার আমাকে অত্যন্ত যত্নসহকারে দেখেছেন। তার অমায়িক ব্যবহারে আমি মুগ্ধ। আমি মনে করি ডাক্তারের কথায় আমার অর্ধেক রোগ ভালো হয়ে যাবে।

স্হানীয় বাসিন্দা এমসি কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ নেসার মিয়া বলেন, এতদঞ্চলের স্বাস্থ্য সেবায় পিছিয়ে থাকা এলাকার জন্যে এটি একটি ঐশী অবদান। মেডিক্যাল সেন্টারটি এখানে চালু হওয়ায় সকল স্থরের রোগাক্রান্ত মানুষ তাদের সেবা গ্রহন করতে পারছে। উন্নত মানের স্বাস্থ্য সেবায় নিয়োজিত রয়েছে সেন্টারটি। ইহা সত্যিই অকল্পনীয়।

Manual4 Ad Code

মেডিক্যাল সেন্টার পরিচালনা কমিটির সদস্য শাহ উবায়দুল হক জানান, সাদীপুর বাসীর স্বাস্থ্য সেবার মান উন্নয়নের লক্ষ্য এ সেন্টার চালু করা হয়েছে। বর্তমানে সীমিত পরিসরে চিকিৎসা সেবা চালু থাকলেও ভবিষ্যতে একটি পূর্নাঙ্গ মেডিক্যাল করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।

Manual3 Ad Code

সাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেদ আহমদ (ভিপি মুসা) বলেন, সাদীপুরের কৃতি সন্তান আমেরিকা প্রবাসী সৈয়দ গোলাম মুক্তাদির তার পিতার নামে চালু করেছেন সৈয়দ মাহমুদ আলী মেডিক্যাল সেন্টার। যা অত্র এলাকার জন্য এক বিরাট পাওনা। দুরবর্তী শহরে গিয়ে যারা স্বাস্থ্য পরীক্ষা করতে অক্ষম তাদের জন্য হাতের কাছে চালু হয়েছে এ প্রতিষ্ঠান। অতি সহজেই তারা তাদের স্বাস্থ্য সেবা গ্রহন করতে পারবে। তিনি প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

Manual5 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code