রাজধানীর নয়াপল্টন থেকে রিজভী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর নয়াপল্টন থেকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে আটক করেছে পুলিশ।
বুধবার (৭ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে আটক করে প্রিজনভ্যানে উঠিয়ে ডিবি কার্যালয়ে নিয়ে যায় পুলিশ।
আটকের বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার বিপ্লব কুমার সরকার।
এদিকে বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের পর দলটির কেন্দ্রীয় কার্যালয়ে অভিযান চালাচ্ছে ডিবি পুলিশ। এ সময় বিএনপির অনেক নেতাকর্মী কার্যালয়ের ভেতরে দরজা লাগিয়ে অবস্থান নিতে দেখা যায়।
এর আগে, এক সংবাদ সম্মেলনে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, রাজধানীর নয়াপল্টনে বিএনপি কোনোভাবেই সমাবেশ করতে পারবে না।
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, জননিরাপত্তা ও জনদুর্ভোগের কথা চিন্তা করেেই রাস্তার ওপর জনসভার অনুমতি দেওয়া হবে না। আইন ভঙ্গ করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বিএনপি চাইলে সোহরাওয়ার্দী উদ্যান বা বড় কোনো মাঠে সমাবেশ করতে পারে।
Related News
প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান মার্কিন দূতাবাসের
বৈশাখী নিউজ ডেস্ক: সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতারণা থেকে সতর্ক থাকতে পরামর্শ দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। মঙ্গলবারRead More
ঢাকার দুই সিটি করপোরেশনে মেয়র প্রার্থী ঘোষণা করল এনসিপি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশন নির্বাচন ঘিরে নিজেদের মেয়র প্রার্থীRead More



Comments are Closed