Main Menu

সিলেটে ভারতীয় চকলেটসহ গ্রেফতার ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ভারতীয় ৬০৪৮ পিস ভারতীয় তৈরী চকলেটসহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। কর ফাঁকি দিয়ে চোরাই পথে এসব চকলেট সিলেটে নিয়ে আসে চোরাকারবারীরা।

গোয়েন্দা সূত্রে খবর পেয়ে রবিবার (৫ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে জালালাবাদ থানাধীন তেমুখী এলাকা থেকে এ ৩ জনকে গ্রেফতার করে থানাপুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- শরিয়তপুর জেলার নড়িয়া থানার নৈমুতারকান্দি গ্রামের মৃত আব্দুল কাদিরের ছেলে মো. রতন মিয়া (৩৫), হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার মিঠাপুর গ্রামের মুক্তার মিয়ার ছেলে শেবুল আহমদ (৩২) ও সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর থানার তেঘরিয়া গ্রামের মৃত সিদ্দিক মিয়ার ছেলে শাকিব (২২)।

গ্রেফতারকালে তাদের কাছ থেকে ৬ হাজার ৪৮ পিস ভারতীয় তৈরি চকলেট উদ্ধার করে পুলিশ।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস এক বিজ্ঞপ্তিতে জানান- রোববার দিবাগত রাত আড়াইটার দিকে নিজস্ব সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে জালালাবাদ থানাপুলিশ তেমুখী এলাকায় অভিযাগ চালায়। এসময় স্থানীয় আব্দুস সালামের বাড়ি সামনে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি সিএনজিচালিত অটোরিকশা তল্লাশি চালিয়ে এসব ভারতীয় চকলেট জব্দ করে।

জব্দকৃত চকলেটের মধ্যে অর্ধেক ছিলো কাগজের বাক্সে এবং বাকি অর্ধেক রঙ্গিন পলিথিনে মোড়ানো ছিলো। এসবের আনুমানিক বাজার মূল্য সাড়ে ৬৭ হাজার টাকা।

অভিযানকালে রতন, শেবুল ও শাকিব দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারের পর জিজ্ঞাসাদে পুলিশকে এ তিনজন জানান- শনিবার (৪ ডিসেম্বর) এসব চকলেট ভারত হতে সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন জাফলং সীমান্ত দিয়ে সরকারের শুল্ক কর ফাঁকি দিয়ে চোরাইপথে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে আসা হয়।

Share





Related News

Comments are Closed