জগন্নাথপুরে পুকুর থেকে কিশোরের লাশ উদ্ধার
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের জগন্নাথপুরে পানিতে ডুবে সুজন মিয়া (১৯) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মক্রমপুর গ্রামের শাহবাড়ী পাঞ্জেগানা মসজিদের পুকুরে এ ঘটনা ঘটে। তবে সোমবার (৫ ডিসেম্বর) দুপুরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ হাসপাতালে মর্গে পাঠিয়েছে।
সুজন মিয়া সিলেটের শাহপরাণ থানাধীন দেওয়ানের চক এলাকার পাখি মিয়ার ছেলে। তিনি পেশায় একজন কাঠমিস্ত্রি।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যায় উপজেলার মক্রমপুর গ্রামের শাহবাড়ী পাঞ্জেগানা মসজিদের পুকুরে অজু করতে গিয়ে পানিতে ডুবে মারা যান সুজন মিয়া। তিনি মৃগীরোগী ছিলেন। কয়েকদিন আগে সুজন মক্রমপুরে গ্রামে তাঁর নানার বাড়িতে বেড়াতে যায়।
বিষয়টি নিশ্চিত করে পাটলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আঙ্গুর মিয়া বলেন, সুজন মিয়া মৃগীরোগী ছিলেন। এ রোগের কারণে তাঁর মৃত্যু হতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহ সুনামগঞ্জ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
Related News
জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed