রাজশাহীতে বিএনপির গণসমাবেশের আগেই পরিবহন ধর্মঘট
বৈশাখী নিউজ ডেস্ক: ১০ দফা দাবি পূরণ না হওয়ায় রাজশাহী বিভাগের আট জেলায় বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকাল থেকে অনিদৃষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে। আগামী ৩ ডিসেম্বর সেখানে বিএনপির বিভাগী গণসমাবেশ রয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ধর্মঘটের ডাক দেয় রাজশাহী বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদ।
রাজশাহী বিভাগীয় বাস মালিক সমিতির সভাপতি সাফকাত মঞ্জুর জানান, মহাসড়ক থেকে নছিমন, করিমন, ভটভটিসহ অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ সমিতির ১০ দফা দাবি ছিল। এসব দাবি ৩০ নভেম্বরের মধ্যে পূরণ না হওয়ায় রাজশাহী বিভাগের ৮ জেলায় বিভাগীয় মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সিদ্ধান্ত মোতাবেক বৃহস্পতিবার সকাল থেকে অনিদৃষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে।
উল্লেখ্য, আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা মাঠে (হাজী মুহম্মদ মুহসীন উচ্চবিদ্যালয়ের মাঠে) বিএনপির বিভাগীয় গণসমাবেশ রয়েছে। আট শর্তে তাদের সেখানে সমাবেশের অনুমতি দেওয়া হয়েছে।
Related News
পাবনায় বজ্রপাতে ৬ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনা সদর উপজেলায় মাছ ধরা অবস্থায় বজ্রপাতে ছয়জন নিহত হয়েছে। এ ঘটনায়Read More
পাবনায় বিএনপি নেতা ও শ্রমিক লীগ নেতাকে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: পাবনার আতাইকুলায় বিএনপি নেতা রিপন হোসেন (৪০) এবং কার্যক্রম নিষিদ্ধ শ্রমিক লীগRead More



Comments are Closed