সিকৃবি উপাচার্যের একান্ত সচিব হলেন ড. সালাহ উদ্দীন
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞার একান্ত সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ের উপ-পরিচালক ড. সালাহ উদ্দীন আহমদ।
বুধবার (৩০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. বদরুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে পোস্ট গ্র্যাজুয়েট অনুষদের ডেপুটি রেজিস্ট্রার ডা. ফখর উদ্দিনের স্থলে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ড. সালাহ উদ্দীন আহমদকে পিএস টু ভিসি বা উপাচার্যের একান্ত সচিব হিসেবে নিয়োগ প্রদান করা হয়।
ড. সালাহ উদ্দীন আহমদ গণমাধ্যমকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. জামাল উদ্দিন ভূঞা স্যারকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে এমন একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব প্রদান করার জন্য। সর্বোচ্চ বিশ্বস্ততা ও দায়িত্বশীলতার পরিচয় দিয়ে আমি যেন আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে পারি সে জন্য সবার কাছে দোয়া চাচ্ছি’।
ড. সালাহ উদ্দীন আহমদ ২০০৯ সালে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় থেকে ভেটেরিনারি মেডিসিন বিষয়ে স্নাতক, ২০১১ সালে একই বিশ্ববিদ্যালয় থেকে ফার্মাকোলজিতে স্নাতকোত্তর ও ২০২১ সালে চীনের ‘চাইনিজ একাডেমি অব এগ্রিকালচালার সায়েন্সেস’ থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় অফিসার পরিষদের সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করছেন।
Related News
কানাইঘাটে চোরাইপণ্যবাহী পিকআপের ধাক্কায় কিশোরের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলার লক্ষ্মীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের সীমান্তবর্তী সুনারতনপুঞ্জি গ্রামে পিকআপের চাকায় পিষ্টRead More
সিলেটে অবৈধভাবে পাথর উত্তোলনের অভিযোগে ২০ মেশিন ধ্বংস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে অবৈধভাবে মাটি কেটে পাথর উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছেRead More



Comments are Closed