বন্ধুর হবু স্ত্রীকে সংঘবদ্ধ ধর্ষণ ও ভিডিও ধারণ, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: বন্ধুর হবু স্ত্রীকে বাসায় ডেকে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণ ও মোবাইলে ভিডিও ধারণের অভিযোগে মসজিদের ইমাম, মাদরাসার শিক্ষক ও সরকারি ব্রজমোহন কলেজের এক ছাত্রকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
রোববার (২৭ নভেম্বর) রাতে বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের সোমবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো- বরিশাল নগরীর রূপাতলী উকিল বাড়ি সড়কের জামিয়া কাসিমিয়া মাদরাসার শিক্ষক আবিদ হাসান ওরফে রাজু, বাবুগঞ্জ উপজেলার গাঙ্গুলি বাড়ি মোড় এলাকার বাইতুল মামুর জামে মসজিদের ইমাম আবু সাইম হাওলাদার এবং সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ছাত্র হৃদয় ফকির।
সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) জাকির হোসেন ভূঁইয়া।
পুলিশ জানায়, তারা তিনজন আগে একটি বাসায় ভাড়া থাকতো। সেই সূত্রে তারা ঘনিষ্ঠ এবং একই বাসায় মিলিত হয়ে অপরাধ করেছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, ভুক্তভোগী মাদরাসা থেকে সদ্য সমাপ্ত দাখিল পরীক্ষা দেন। তার সঙ্গে একই এলাকার মাহফুজুর রহমান সায়মনের প্রেমের সর্ম্পক ও পারিবারিকভাবে বিয়ের কথা ঠিক হয়। বিষয়টি সায়মনের বন্ধু আবিদ হাসান, সাইম এবং হৃদয় ফকির জানতো।
চলতি বছরের ২০ আগস্ট রাতে হৃদয় ফকির ওই ছাত্রীর মোবাইলে কল করে জানায়, সায়মনের সঙ্গে বিয়ের কথা ঠিক হলেও সে অন্য নারীদের সঙ্গে মেলামেশা করেন। বিষয়টি প্রথমে বিশ্বাস করেনি সায়মনের হবু স্ত্রী। পরে অপর দুই বন্ধু বললে বিশ্বাস করে এবং সায়মনের বন্ধুরা জানায় ২৭ আগস্ট বরিশাল সিটি করপোরেশনের ২৮ নম্বর ওয়ার্ডের শের-ই-বাংলা সড়ক ডা. হামিদ লেনের হৃদয় ফকিরের ভাড়া বাসায় সায়মন অন্য মেয়ে নিয়ে যাবে। হাতেনাতে ধরার জন্য ওই ছাত্রীকে হবু স্বামীর বন্ধুর বাসায় যাওয়ার জন্য বলে। কথামত ওই ছাত্রী সকাল ১০টার দিকে গেলে সেখানে আটকে তাকে তিনজনেই পালাক্রমে ধর্ষণ করে মোবাইলে ভিডিও করে রাখে। ধর্ষণে ওই ছাত্রী অসুস্থ হয়ে পরলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। এতে বাধ্য হয়ে কোথাও চিকিৎসা না নিয়ে বাড়ি ফিরে আসে।
এরপর ধর্ষণের ভিডিওর কথা বলে ওই ছাত্রীকে ব্লাকমেইল করে হবু স্বামীর বন্ধুরা পাঁচ বার সেই বাসায় নিয়ে দলবেঁধে ধর্ষণ করে।
পরে ভিডিও ভাইরাল করে দেয়ার হুমকি দিয়ে টাকা দাবি করলে তা দিতে অসামর্থ্য জানায় ওই ভুক্তভোগী। এক পর্যায়ে অভিযুক্তরা তাদের ধর্ষণের ভিডিও হবু বর সায়সমনের পিতাকে দেখায়।
এরপরই বিষয়টি জানাজানি হলে হবু স্বামীর সহায়তায় রবিবার (২৭ নভেম্বর) থানায় অভিযোগ দেয় ওই ছাত্রী। এরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
বরিশাল মহানগরীর বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হেলাল উদ্দিন বলেন, ছাত্রীর অভিযোগ মামলা হিসেবে গ্রহণ করা হয়েছে। পরে রাতেই অভিযান চালিয়ে অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করা হয়।
তিনি জানান, আসামিদের গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।
Related News
বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: দৈনিক সমকালের বরিশালের সাবেক ব্যুরো প্রধান ও জ্যেষ্ঠ সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্তRead More
বরিশালে পুলিশ হেফাজতে নারীর মৃত্যু, হত্যার অভিযোগ স্বামীর
বৈশাখী নিউজ ডেস্ক: বরিশালের বাকেরগঞ্জে পুলিশ হেফাজতে নাদিরা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed