সিলেটে জামায়াতের ৭ নেতাকর্মী কারাগারে, নিন্দা ও মুক্তি দাবী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম, নায়েবে আমীর মাওলানা সোহেল আহমদ, সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিলেট মহানগরী সভাপতি আব্দুল্লাহ আল ফারুকসহ জামায়াত-ছাত্রশিবিরের ৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সোমবার (২৮ নভেম্বর) দুপুরে মামলায় হাজিরা দিতে গেলে জামিন নামঞ্জুর করে আদালত তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
এদিকে ষড়যন্ত্রমূলক মামলায় মহানগর আমীর, নায়েবে আমীর, সেক্রেটারী ও মহানগর ছাত্রশিবির সভাপতিসহ ৭ নেতাকর্মীকে কারাগারে প্রেরণের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন সিলেট অঞ্চল, জেলা ও মহানগর জামায়াত নেতৃবৃন্দ। আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে এই মামলায় ইতোমধ্যে উচ্চ আদালত থেকে আগাম জামিন এবং নিয়মিত হাজিরা থাকা স্বত্তে¡ও জামিন নামঞ্জুর করে নেতৃবৃন্দকে কারাগারে প্রেরণের ঘটনায় সিলেটবাসী বিস্মিত। অবিলম্বে সিলেট জামায়াত-ছাত্রশিবিরের নেতৃবৃন্দসহ ষড়যন্ত্রমূলক মামলায় কারান্তরীণ সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তির দাবী জানান তারা।
এক যৌথ বিবৃতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও সিলেট অঞ্চলের পরিচালক এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক ফজলুর রহমান, কেন্দ্রীয় মজলিসের শূরা সদস্য মাওলানা হাবিবুর রহমান, সিলেট অঞ্চল টীম সদস্য হাফিজ আব্দুল হাই হারুন, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল হান্নান, নায়েবে আমীর মাওলানা লোকমান আহমদ ও সেক্রেটারী নজরুল ইসলাম, জেলা উত্তরের আমীর হাফিজ আনোয়ার হোসেন খান, নায়েবে আমীর উপাধ্যক্ষ সৈয়দ ফয়জুল্লাহ বাহার ও সেক্রেটারী জয়নাল আবেদীন, সিলেট মহানগর সহকারী সেক্রেটারী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব ও ড. নুরুল ইসলাম বাবুল প্রমূখ নেতৃবৃন্দ বলেন, ক্ষমতাসীন সরকার দেশকে একটি ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিনত করেছে। দেশের গণতন্ত্রকামী মানুষ যখন গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে রাজপথে নামতে শুরু করেছে। সেই সময়ে জনমনে ভীতি সঞ্চার করে জাতির দৃষ্টি ভিন্নখাতে প্রবাহিত করতেই দেশব্যাপী জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতৃবৃন্দের উপর গ্রেফতার জুলুম নিপীড়ন চালাচ্ছে। এরই ধারাবাহিকতায় ষড়যন্ত্রমূলক মামলায় সিলেট মহানগর জামায়াত ও ইসলামী ছাত্রশিবিরের শীর্ষ নেতৃবৃন্দের জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ করা হয়েছে। জুলুম নিপীড়ন চালিয়ে ইসলামী আন্দোলনের কর্মীদের দমিয়ে রাখা যাবেনা। অবিলম্বে সিলেট নগর জামায়াত ও ছাত্রশিবির নেতৃবৃন্দসহ দেশব্যাপী কারান্তরীণ জামায়াতে ইসলামী ও ছাত্রশিবিরের সকল রাজবন্দীদের নিঃশর্ত মুক্তি দিন।
Related News
শাবিপ্রবি ছাত্রদলের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তিRead More
১০ অক্টোবর থেকে সিলেটে মাসব্যাপী বাণিজ্য মেলা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে প্রায় তিন বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাণিজ্য মেলা। আগামীRead More



Comments are Closed