মৌলভীবাজারে সাদিকুর হত্যা মামলার ৩ আসামি গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে পারিবারিক কলহের জের ধরে গত শুক্রবার দুপুরে আপন চাচা ও চাচাতো ভাইদের হামলায় খুন হন সাদিকুর রহমান (২১)। ওই ঘটনায় দায়ের করা মামলার পলাতক তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২১ নভেম্বর) আসামিদের বড়লেখা উপজেলা থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্প।
গ্রেপ্তারকৃতরা হলেন- রাজনগর উপজেলার সারমপুর গ্রামের আনছার আলীর ছেলে রাকিন আহমদ বাবু (১৮), ফাহাদ আহমদ (২০) ও রাকিম আহমদ (২০)।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিদের রাজনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
প্রসঙ্গত, রাজনগর উপজেলার পাঁচগাঁও ইউনিয়নের সোরামপুর গ্রামের মৃত বশির মিয়ার ছেলেদের সাথে বেশ কিছুদিন ধরে তার চাচা আনসার উদ্দীন রুশন ও চাচাতো ভাইদের পারিবারিক কোন্দল চলছিল। এই কোন্দলের জেরে গত ১৮ নভেম্বর শুক্রবার জুমার নামাজে যাওয়ার পথে বাড়ির প্রধান ফটকের বাইরে এলে সাদিকুর রহমানের ওপর ধারালো ছুরি দিয়ে হামলা করে প্রতিপক্ষ। গুরুতর আহত অবস্থায় পরিবারের লোকজন সাদিকুরকে উদ্ধার করে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed