Main Menu

ধর্মঘট প্রত্যাহার, ৪দিন পর হবিগঞ্জে চলছে বাস

বৈশাখী নিউজ ডেস্ক: মহাসড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধের দাবিতে বাস মালিক সমিতির ডাকা ধর্মঘটের কারণে গত ৪ দিন হবিগঞ্জে কোনো বাস চলাচল করেনি। ধর্মঘট প্রত্যাহারের পর মঙ্গলবার (২২ নভেম্বর) সকাল থেকে বাস চলাচল পুনরায় শুরু হয়েছে।

প্রশাসনের আশ্বাসের প্রেক্ষিতে সোমবার (২১ নভেম্বর) বাস মালিক সমিতি তাদের ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়। এতে চার দিন পর আজ সকাল থেকে ঢাকা-সিলেট মহাসড়কসহ আঞ্চলিক সড়কগুলোতে বাস চলাচল করতে দেখা গেছে।

এর আগে গত ৪ দিন যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে দেখা গেছে। বাস চলাচল বন্ধ থাকায় অতিরিক্ত ভাড়া দিয়ে যাত্রীদের গন্তব্যস্থলে যেতে দেখা যায়।

হবিগঞ্জ বাস মালিক সমিতির সদস্য দ্বিজেন্দ্র পাল চৌধুরী জানান, প্রশাসনের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

Share





Related News

Comments are Closed