এক সাথে ৪ সন্তানের জন্ম দিলেন গৃহবধু লিপি রানী
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগরে লিপি রাণী দাস নামে এক নারী একই সাথে ৪ সন্তানের জন্ম দিলেন।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এসব শিশু সন্তানের জন্ম হয়। ৪ সন্তানই সুস্থ সাভাবিক রয়েছে।
রাজনগর উপজেলার মনসুরনগর ইউনিয়নের চাটুরা গ্রামের প্রবাসী অমিত দাসের স্ত্রী লিপি রানী দাস জানান সন্তান সম্ভবা হলে বিভিন্ন পরীক্ষা নীরিক্ষায় দেখা যায় তার ঔরসে ৪টি সন্তান রয়েছে। তাই তিনি সার্বক্ষনিক ডাক্তারের পরামর্শ ও সতর্ক ভাবে চলাফেরা করতেন। প্রসবের সময় হয়ে যাওয়ায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। সেখানে সোমবার (২১ নভেম্বর) বিকালে ৪ সন্তানের জন্মদেন তিনি।
চার সন্তানের মধ্যে ২টি ছেলে ও দুটি মেয়ে সন্তান।
জন্মধাত্রী মা লিপি রানী দাস জানান, এক সাথে সুস্থ ও স্বাভাবিক ৪টি সন্তান পেয়ে তিনি ভীষণ খুশি। শিশু ৪টির ওজন স্বাভাবিকের চেয়েও ভালো। বর্তমানে ৪ শিশু ও তাদের মা ওসমানী মেডিকেলে রয়েছেন। দু’একদিনের মধ্যে হাসপাতাল থেকে রিলিজ নিয়ে বাড়িতে চলে যাবেন। তাদের ৯ বছর বয়সী একটি ছেলে সন্তানও রয়েছে। শিশুদের বাবা অমিত দাস জীবিকার অন্বেষণে দীর্ঘদিন যাবৎ প্রবাসে রয়েছেন। মাঝে মধ্যে তিনি স্বজনদের দেখতে দেশে আসেন।
অমিত দাসও ৪টি সন্তান পেয়ে ভীষণ খুশি বলে জানান তার স্ত্রী।
Related News
কমলগঞ্জে জমকালো আয়োজনে সম্পন্ন হলো ‘৯ম আন্তর্জাতিক মণিপুরি সম্মেলন ২০২৬’
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মণিপুরি সাহিত্য, সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্বমঞ্চে আরও সমৃদ্ধ করার প্রত্যয়ে মৌলভীবাজারের কমলগঞ্জেRead More
কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যার বিচার দাবিতে মানববন্ধন
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে জাহাঙ্গীর আলম হত্যাকাণ্ডে জড়িত বাকি আসামিদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলকRead More



Comments are Closed