কমলগঞ্জে ১৫ দিনে ৩ মোটরসাইকেল চুরি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: সম্প্রতি সময়ে মোটরসাইকেল চোর চক্র তৎপর হয়ে উঠেছে। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজার এলাকা থেকে গত ১৫ দিনে ৩টি মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। এতে মোটরসাইকেলের মালিকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পুলিশ মোটরসাইকেল উদ্ধারে কাজ করছে।
স্থানীয়ভাবে জানা যায়, গত সপ্তাহে শমশেরনগর বাজারের একটি বাসা থেকে বিমান বাহিনীর সার্জেন্ট জহুরুল ইসলামের একটি পালসার মোটর সাইকেল চুরি হয়েছে। এর পাশের বাসার বারান্দা থেকে আরও একটি মোটর সাইকেল চুরি হয়েছে। শমশেরনগর লামাবাজারস্থ এনজিও সংস্থা কারিতাস এর অফিসের বারান্দা থেকে ডিসকভার নামে একটি মোটর সাইকেল চুরি হয়েছে। মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় দু’টি জিডি দায়ের করা হয়েছে।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক ও শমশেরনগর পুলিশ ফাঁড়ির এসআই সোহেল রানা বলেন, দু’টি মোটরসাইকেল চুরির ঘটনায় থানায় জিডি হয়েছে। সাইকেল উদ্ধার ও চোরচক্রকে আটকের জন্য জোর তৎপরতা চলছে।
Related News
নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টাRead More
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More



Comments are Closed